সংগৃহীত ছবি
সারাদেশ

ইয়াবা নিয়ে বিরোধে গুলিবিদ্ধ ১

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর বেগমগঞ্জে ব্যাটারী চালিত এক অটোরিকশা চালককে এলোপাতাড়ি গুলি করেছে কিশোর গ্যাংয়ের সদস্যরা। এতে ওই চালক হাতে, বুকে ও মাথায় গুলিবিদ্ধ হয়েছে।

আরও পড়ুন : কোকেনসহ বিদেশি নাগরিক আটক

গুলিবিদ্ধ শহীদুল ইসলাম (২৭) উপজেলার আলাইয়াপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের দিপপুর গ্রামের দাই বাড়ির আবুল কালামের ছেলে।

বুহস্পতিবার (২৫ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে আলাইয়াপুর ইউনিয়নের ২নম্বর ওয়ার্ডের দিপপুর গ্রামের এরাদ উল্যা মুন্সি বাড়ি সংলগ্ন পোলের ওপর এ ঘটনা ঘটে। বর্তমানে আহত অটোরিকশা চালক ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

আরও পড়ুন : নিরাপত্তা প্রহরীকে হত্যা, গ্রেফতার ১

গুলিবিদ্ধ অটোচালকের বড় ভাই মো.মহিন অভিযোগ করে বলেন, কিশোর গ্যাং রকি বাহিনীর সদস্যরা তাদের নতুন বাড়িতে বসে ইয়াবা সেবন করত। তার ভাই শহীদ তাদের বাড়িতে বসে তাদের ইয়াবা সেবন করতে বারণ করে। এ নিয়ে কিশোর গ্যাং রকি বাহিনীর সদস্যরা তার ওপর ক্ষুদ্ধ হয়ে উঠে। আজ বেলা সাড়ে ১১টার দিকে নিজ বাড়ি থেকে চন্দ্রগঞ্জ বাজার যাওয়ার পথে কিশোর গ্যাং রকি বাহিনীর সদস্য সাদ্দাম (২৮) তার গতিরোধ করে। একপর্যায়ে শহীদকে লক্ষ্য করে এলাপাতাড়ি গুলি ছুড়লে সে শরীরের বিভিন্নস্থানে গুলিবিদ্ধ হয়।

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আনোয়ারুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পূর্ব শক্রতার জের ধরে এ ঘটনা ঘটেছে। তবে কোনো বাহিনী এমন ঘটনা ঘটিয়েছে বলে আমার জানা নেই। তবে তদন্ত শেষে এ বিষয়ে পরে বিস্তারিত জানা যাবে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইতিহাসের সাক্ষী রাজকুমারী রবিদাস আর নেই

মহান মুক্তিযুদ্ধের এক অদম্য সাক্ষী, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বীর মুক্তি...

লিটন-শান্তদের নতুন সহকারী কোচ মালিবঙ্গুয়ে মাকেতা

বেশ কিছুদিন ধরে জাতীয় ক্রিকেট দলের জন্য একজন নিবেদিতপ্রাণ ও কার্যকর বিশেষজ্ঞ...

আর্থিক কেলেঙ্কারিতে গ্রেপ্তার দিনো মোরিয়া

মুম্বাইয়ের আলোচিত মিঠি নদীর পলি অপসারণ ও সংস্কার প্রকল্পে বড় ধরনের আর্থিক দুর...

আসিয়ান কাপের শেষটা লজ্জার সাগরে

"আমরা কাউকে ভয় পেতে আসিনি"—টুর্নামেন্ট খেলতে দেশ ছাড়ার আগে হা...

ফ্রান্স-জার্মানির ওপর খেপলেন ট্রাম্প

বিশ্ববাজারে জ্বালানির দাম বাগে আনতে এবার জার্মানি ও ফ্রান্সের ওপর কড়া চাপ সৃষ...

কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩৬৩

কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযান চালিয়ে আরও ৩৬৩ জনকে আটক করেছে পুলিশ। পঞ্চম...

কঠোর নিরাপত্তায় রূপপুরে পৌঁছেছে ইউরেনিয়াম

পাবনার ঈশ্বরদীর রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের রিফুয়েলিং এবং...

দেশের চার বিভাগে বৃষ্টি ও বজ্রবৃষ্টির পূর্বাভাস

দেশের চার বিভাগে বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়ে...

প্রকাশ্যে বৃদ্ধের বুকে লোহার শিক ঢুকিয়ে হত্যা

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় মধু মিয়া (৬২) নামে এক ভ্রাম্যমাণ ফল...

ডিজিএফআই সদস্য পরিচয়ে চাঁদাবাজি, গ্রেফতার ৩

রাজধানীর উত্তরা পূর্ব থানা এলাকায় ভুয়া ডিজিএফআই সদ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা