সংগৃহীত
সারাদেশ

ধর্ষণ মামলা নারীকে কুপিয়ে হত্যা

জেলা প্রতিনিধি: নেত্রকোণার আটপাড়া উপজেলায় ধর্ষণের অভিযোগ মামলা করায় নারীকে কুপিয়ে হত্যার ঘটনায় আরও ৬ আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব-১৪।

আরও পড়ুন: দুর্বৃত্তের গুলিতে ২ জন নিহত

মঙ্গলবার (২৩ জানুয়ারি) রাতে টঙ্গী ও গাজীপুরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে র‌্যাব।

গ্রেফতারকৃতরা হলেন- আটপাড়া উপজেলার পালগাঁও গ্রামের চান মিয়া ফকিরের ছেলে মো. নূরুল হক (৩৮), মো. সম্রাট মিয়া (৫০), সামছুল হক (৪৫), একই গ্রামের কালাম উদ্দিন মুন্সির ছেলে মো. মাসুদ মিয়া (৩০), গিয়াস উদ্দিনের ছেলে মো. হিমন মিয়া (৩০) ও নূর মিয়ার ছেলে মো. রোকন মিয়া (৩০)।

গত ২১ জানুয়ারি ২ জনকে গ্রেফতার করে র‌্যাব। এ মামলায় মোট আটজনকে গ্রেফতার করা হলো। আগে গ্রেফতারকৃতরা হলেন- একই গ্রামের শাহজাহানের ছেলে মো. অসীম (২৫) ও মো. রাজু মিয়া (২৩)।

আরও পড়ুন: হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড

র‌্যাব-১৪ এর ময়মনসিংহের উপ-পরিচালক মো. আনোয়ার হোসেন বলেন, ঘটনার পর থেকে আসামিরা আত্মগোপন করে ছদ্মবেশে পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে টঙ্গী ও গাজীপুরের বিভিন্ন স্থান থেকে গ্রেফতার করা হয়েছে। আটপাড়া থানায় হস্তান্তর করা হয়েছে তাদেরকে।

আটপাড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাওহীদুর রহমান আরও বলেন, যারা গ্রেফতার হয়েছেন, তাদের নেত্রকোণা বিচারিক আদালতে সোপর্দ করা হয়েছে।

মামলার বরাত দিয়ে র‌্যাব বলছে, পালগাঁও গ্রামের সেলিনা আক্তার ও তার স্বামী খোকন মিয়ার সঙ্গে অসীম, রাজু, মাসুদসহ কয়েকজনের জমি নিয়ে বিরোধ ছিল। তাদের মধ্যে এ নিয়ে একাধিক মামলাও ছিল। কিছু দিন আগে সেলিনা ঐ ৩ জনসহ ৫ জনের বিরুদ্ধে আদালতে ধর্ষণ মামলা করেন।

আরও পড়ুন: ভোলায় অস্ত্রসহ ৩ জলুদস্য আটক

গত ৩ জানুয়ারি রাতে অসীম ও রাজুসহ কয়েকজন দেশীয় অস্ত্র নিয়ে সেলিনার বাড়ির দরজা ভেঙে ঘরে ঢোকে। এরপর সেলিনাকে উঠানে নিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে পালিয়ে যায়। পুলিশ খবর পেয়ে স্থানীয়দের সহায়তায় সেলিনাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। পরে অবস্থার অবনতি হলে চিকিৎসক তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করে। ৪ জানুয়ারি ভোরে সেলিনা মারা যায়।

এই ঘটনায় ৮ জানুয়ারি নিহতের ননদ বেদেনা আক্তার বাদী হয়ে অসীম ও রাজুসহ ১০ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত আরও ৫ জনকে আসামি করে থানায় মামলা করেন।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আন্তর্জাতিক তায়কোয়ানডো রেফারি প্রশিক্ষণে বাংলাদেশের ৩ কুক্কিয়ন

আন্তর্জাতিক রেফারি প্রশিক্ষণে বাংলাদেশ তায়কোয়ানডো ফেডারেশন এই প্রথম তিনজন তায়...

অস্ট্রেলিয়ায় স্ত্রী-দুই সন্তানকে হত্যা করে পুলিশকে ফোন বাংলাদেশির

অস্ট্রেলিয়ার সিডনি শহরে স্ত্রী ও দুই সন্তানকে হত্য...

সৌদি পৌঁছেছেন ৬৫৫৯২ জন বাংলাদেশি হজযাত্রী, ১৮ মৃত্যু

পবিত্র হজ পালনের জন্য এখন পর্যন্ত ১৬৯টি হজ ফ্লাইটে...

নতুন ডিজাইনের ৫ টাকার নোট বাজারে

দেশের ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক স্থাপত্যকে তুলে ধ...

বিভিন্ন দেশে আলোচিত ‘ডোনাল্ড ট্রাম্প’ মহিষ

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নামানুসারে বাংলাদেশে একটি মহিষের...

চার জনের ফাঁসি, ৫ জনের যাবজ্জীবন

কক্সবাজারের চকরিয়ায় আলোচিত সেনা কর্মকর্তা লেফটেন্য...

টেস্ট র‍্যাঙ্কিংয়ে প্রথমবার সাতে বাংলাদেশ

সিলেট টেস্টে বুধবার (২০ মে) জয়ের পর আইসিসি টেস্ট র...

আওয়ামী লীগ সেদিনই ব্যাক করেছে: মাহফুজ আলম

জুলাই গণ–অভ্যুত্থানের পর কার্যক্রম নিষিদ্ধ হ...

বিচার চাই না, বিচার করতে পারবেন না: রামিসার বাবা

আমি বিচার চাই না, কারণ আপনারা বিচার করতে পারবেন না...

বেঁচে থাকার তাগিদে সন্তান বিক্রি করছেন আফগান পিতারা

তালেবান শাসিত আফগানিস্তানে অর্থনৈতিক সংকট ও মানবিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা