সংগৃহীত
সারাদেশ

হাসপাতালসহ ৩ ডায়াগনস্টিক বন্ধ

জেলা প্রতিনিধি: নতুন স্বাস্থ্যমন্ত্রীর সনদবিহীন হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযানের ঘোষণা দেওয়ার পরপরই সিরাজগঞ্জ জেলার কাজিপুরে একটি হাসপাতাল ও ৩ টি ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করে দিয়েছে।

আরও পড়ুন: বিএনপির মধ্যে হতাশা বিরাজ করছে

বুধবার (২৪ জানুয়ারি) কাজিপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোমেনা পারভীন পারুল সকালে এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন ।

গত সোমবার (২২ জানুয়ারি) ও মঙ্গলবার (২৩ জানুয়ারি) কাজিপুরের বেসরকারি ডায়াগনস্টিক সেন্টার ও হাসপাতালে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোমেনা পারভীন পারুল অভিযান চালান।

এ সময় প্রয়োজনীয় সনদ না থাকায় বেসরকারি হাসপাতাল ১ টি ও ৩ টি ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করে দেয়।

আরও পড়ুন: অবৈধ ইটভাটা উচ্ছেদ হবে

বন্ধ প্রতিষ্ঠানগুলো হচ্ছে সোনামুখীর ফারুক আল নাসির ওয়েলফেয়ার হাসপাতাল, সিমান্তবাজারের মা ও শিশু স্বাস্থ্য শিক্ষা ও পল্লী ফাউন্ডেশন, সোনামুখী হেলথ কেয়ার ডায়াগনস্টিক সেন্টার ও চরপানাগাড়ির জননী ডায়াগনস্টিক সেন্টার।

তিনি বলেন, বন্ধ প্রতিষ্ঠানগুলোর হালনাগাদ লাইসেন্স নেই। নিয়মানুযায়ী তাই বন্ধ করে দেওয়া হয়েছে।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, হাসপাতালে ১,৯৪৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতু...

প্রবাসীদের পারফরম্যান্স ও ডুলির ট্যাকটিক্যাল বাজি

একচিলতে রোদ্দুর দেখে যেমন ঋতু বদলের হিসাব মেলানো যায় না, তেমনি আন্তর্জাতিক ফু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা