সংগৃহীত
সারাদেশ

নৌরুটে ফেরি চালাচল স্বাভাবিক

জেলা প্রতিনিধি: ঘন কুয়াশায় দীর্ঘ ৭ ঘণ্টা বন্ধ থাকার পর দৌলতদিয়া-পাটুরিয়া ও রাজবাড়ী-পাবনা নৌরুটে ফেরি চলাচল শুরু করেছে।

আরও পড়ুন: ছাদ থেকে পড়ে নিহত ১

বুধবার (২৪ জানুয়ারি) সকাল ১০টার দিকে পদ্মা নদীতে কুয়াশার তীব্রতা কমে গেলে এই নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে।

এর আগে মঙ্গলবার (২৩ জানুয়ারি) রাত ৩টার দিকে ঘন কুয়াশায় ফেরির বাতি অস্পষ্ট হলে ঝুঁকিপূর্ণ হয়ে পড়লে নৌ-দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রাখা হয়।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাটের সহকারী ব্যবস্থাপক সালাউদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।

আরও পড়ুন: দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত

তিনি জানান, মঙ্গলবার সন্ধ্যা পদ্মা নদীতে কুয়াশা পড়তে শুরু করে। এ দিন দিবাগত রাত ৩টার পর থেকে কুয়াশার তীব্রতা বেড়ে গেলে নদীপথ অস্পষ্ট হয়ে যায়। নৌ-দুর্ঘটনা এড়াতে রাত সাড়ে ৩টা থেকে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়।

বুধবার সকাল ১০টার দিকে কুয়াশা কেটে গেলে ফেরি চলাচল স্বাভাবিক হয়।

এ নৌরুটে বর্তমানে ছোট বড় ১২টি ফেরি চলছে।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, হাসপাতালে ১,৯৪৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতু...

প্রবাসীদের পারফরম্যান্স ও ডুলির ট্যাকটিক্যাল বাজি

একচিলতে রোদ্দুর দেখে যেমন ঋতু বদলের হিসাব মেলানো যায় না, তেমনি আন্তর্জাতিক ফু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা