সংগৃহীত
সারাদেশ

ছাদ থেকে পড়ে নিহত ১

জেলা প্রতিনিধি: চাঁদপুর জেলা শহরের আবদুল করিম পাটওয়ারী সড়কে একটি ৬ তলা ভবনের ছাদ থেকে লাফিয়ে পড়ে নিলয় সাহা (১৯) নামের এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন: চলন্ত স্কুল বাসে আগুন

মঙ্গলবার (২৩ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে ঐ সড়কের পরেশ সাহার ভবনের উত্তর পাশের ৬ তলা ভবন থেকে পড়ে কলেজছাত্রের মৃত্যু হয়। নিহত নিলয় ঐ ভবনের ভাড়াটিয়া বাসিন্দা স্বরুপ সাহার ছেলে। নিলয় শহরের পুরাণ বাজার ডিগ্রি কলেজ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় কেন্দ্রে এইচএসসি ১ম বর্ষের ছাত্র।

নিলয়ের খালাত ভাই অভিজিৎ বলেন, গত কয়েক বছর নিলয় মানসিক রোগে আক্রান্ত। তাকে ভারত ও দেশে কয়েকস্থানে চিকিৎসা করা হয়েছে।

আরও পড়ুন: দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত

নিলয়ের বাবা স্বরুপ সাহা জানায়, তার ছেলে মানসিক রোগে আক্রান্ত। বাসার সবার অজান্তে দুপুরে সে ভবনের ছাদ থেকে লাফিয়ে পড়ে। সেখানে তার মাথায় আঘাত পায়। তিনি নিজে ও আশপাশের লোকজন ঘটনাস্থল থেকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঘোষণা করেন।

এদিকে ঘটনার খবর পেয়ে চাঁদপুর সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) জাকির ভূঁইয়া হাসপাতালে এসে লাশ সুরতহাল তৈরি করেন।

চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শেখ মুহসীন আলম বলেন, নিলয়ের পরিবারের তথ্য মতে মানসিক ভারসাম্যহীন রোগী সে। ময়নাতদন্তের পর পরিবারের নিকট লাশ হস্তান্তর করা হবে। এই ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে কোন প্রকার অভিযোগ করা হয়নি। পরবর্তীতে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

ইন্ডিয়ানায় প্রবাসী বাঙালির উৎসব

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

চা শিল্পের উন্নয়নে সরকারের সহযোগিতা: প্রধানমন্ত্রী

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের বিভিন্ন সমস...

২৬ টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক

দাঁতের যত্নে প্রতিদিন ব্যবহৃত টুথপেস্টেই মিলেছে উদ্বেগজনক তথ্য। বাংলাদেশের বা...

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগের দুই দিন পর সরকারি বাসভবন বঙ্গভবন ছেড়েছেন দেশের...

কিশোরগঞ্জের আমিনুল হক সাদীর অনুপ্রেরণার সাফল্যগাথা

কিশোরগঞ্জের একজন সাধারণ বেকার তরুণ থেকে জাতীয় পর্যায়ের শ্রেষ্ঠ যুব সংগঠক হিসে...

দক্ষিণ আফ্রিকায় ৩ বাংলাদেশি অপহরণ  

জুলাই মাসে দক্ষিণ আফ্রিকায় অপহরণের ঘটনা বেড়েছে উদ্...

মুন্সীগঞ্জে চোর সন্দেহে কিশোরকে গাছে বেঁধে নির্যাতন, আটক ২

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলায় চোর সন্দেহে এক কিশোরকে গাছে বেঁধে রাখার ঘটনা স...

সাভারে ছেলের আঘাতে বাবার মৃত্যু

সাভারে মোবাইলের চার্জার না পাওয়া নিয়ে বাবা-ছেলের মধ্যে হাতাহাতির ঘটনায় বাবা ম...

ঝালকাঠিতে অ্যাম্বুলেন্স খাদে, চালকসহ আহত ৬

ঝালকাঠি থেকে রোগী নিয়ে ঢাকায় যাওয়ার পথে অ্যাম্বুলেন্স খাদে ছিটকে পড়ে চালক সহ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা