সংগৃহীত ছবি
সারাদেশ

চলন্ত স্কুল বাসে আগুন

জেলা প্রতিনিধি : যশোর শহরে দাউদ পাবলিক স্কুল অ্যান্ড কলেজের চলন্ত বাসে আগুনের ঘটনা ঘটেছে।

আরও পড়ুন : রোহিঙ্গাদের সহায়তা দেবে বিশ্ব ব্যাংক

মঙ্গলবার (২৩জানুুয়ারি) রাত ৮টার দিকে মণিহার-খুলনা মহাসড়কের কোল্ড স্টোরেজের সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

খবর পেয়ে যশোর ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ঘটনাস্থলে উপস্থিত হয়ে অল্প সময়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

আরও পড়ুন : দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত

গাড়ি চালক শহিদুল ইসলাম জানান, গাড়িতে কেউ ছিল না। আমরা গাড়ির শংকপুর বাস টার্মিনাল থেকে কাজ করিয়ে ফিরছিলাম। গাড়ি চালিয়ে আসার সময় হুশতলা মোড় থেকে হঠাৎ গাড়ির পেছনের কাঁচ ভেঙে পড়ে। থাকিয়ে দেখি আগুন জ্বলছে। কীভাবে আগুন লেগেছে বলতে পারব না। তবে আগুন জ্বলার সময় তারফিন তেলের গন্ধ পাওয়া যায়।

যশোর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক দেওয়ান সোহেল জানান, খবর পেয়ে তিনটি ইউনিট এসে ১০ মিনিটের মধ্যে আগুন নিভিয়ে ফেলে। ১৫-২০ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে বাসের সিটগুলো পুড়ে গেছে। প্রাথমিক ভাবে বাসের ব্যাটারি ও অনন্যা যন্ত্রাংশ পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে। তাতে কোনো ত্রুটি পাইনি। তবে কীভাবে আগুন লেগেছে এ মুহূর্তে বলতে পারছি না। তদন্ত করে জানা যাবে।

আরও পড়ুন : ৯ কেন্দ্রে চলছে টিকার কার্যক্রম

যশোর কোতোয়ালি মডেল থানার ওসি (অপারেশন) পলাশ বিশ্বাস জানান, তদন্ত করে দেখব কীভাবে আগুন লেগেছে। বাসে আগুন লাগার পর ওই সড়কে সামান্য যানজট দেখা দিয়েছিল। তবে এখন সব কিছুই স্বাভাবিক আছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা