সংগৃহীত ছবি
সারাদেশ

সিদ্ধিরগঞ্জে আগুনে দগ্ধ ৬ 

জেলা প্রতিনিধি: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি বাসাবাড়িতে অগ্নিকাণ্ডে ৬ জন দগ্ধ হয়েছেন। দগ্ধদের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

আরও পড়ুন: ভ্যানচালকের লাশ উদ্ধার

বুধবার (২৪ জানুয়ারি) দিবাগত রাত ১০টার দিকে সিদ্ধিরগঞ্জের বার্মাশীল বাঘপাড়া এলাকার একটি টিনশেড বাড়িতে এ আগুনের ঘটনা ঘটে।

এদের মধ্যে শরীরের ৪৫ ভাগ দগ্ধ রহিমাকে আইসিইউতে ভর্তি করা হয়েছে। দগ্ধ অন্যরা হলেন- সুখী আক্তার (৩২), তার মেয়ে সাদিয়া (১০), বোন জান্নাতি আক্তার (১৮), ভাই আরিফ হাওলাদার (২১), ও রহিমার মেয়ে ঋতু (১৩)।

আরও পড়ুন: হাসপাতালসহ ৩ ডায়াগনস্টিক বন্ধ

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. তরিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন ।

রনি হাওলাদার নামে তাদের এক স্বজন বলেন, বাঘপাড়া এলাকার বাসায় সুখী ও তার পরিবার ভাড়া থাকেন। তার স্বামী নূর মোহাম্মদ চাকরি করেন। ১৭ দিন আগে তাদের একটি সন্তান হয়। সেই সন্তানকে দেখতে স্বজনরা বাসায় এসেছিলেন। রাতে সেই বাসায় হঠাৎ আগুন লাগে। খবর পেয়ে সাথে সাথে তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

আরও পড়ুন: হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড

স্বজন আরও বলেন, কীভাবে আগুন লেগেছে তা স্পষ্টভাবে কেউ বলতে পারেনি। তবে গ্যাস কিংবা মশার কয়েল থেকে এই আগুনের সূত্রপাত হতে পারে।

বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. তরিকুল ইসলাম জানান, বুধবার দিবাগত রাত ১২টার দিকে দগ্ধ ছয়জনকে হাসপাতালে নিয়ে আসা হয়। রহিমা নামে একজনের অবস্থা গুরুতর হওয়ায় আইসিইউতে রাখা হয়েছে। সুখী আক্তারের শরীরের ১৭ ভাগ ও জান্নাতি আক্তারের শরীরের ১৫ ভাগ দগ্ধ হয়েছে। তাদেরকে সাধারণ ওয়ার্ডে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সিরাজদীখানে শ্রেণিকক্ষে ঢুকে ষষ্ঠ শ্রেণির ছাত্রকে আছাড়, আটক-১

মুন্সীগঞ্জের সিরাজদীখানে বিদ্যালয়ের শ্রেণিকক্ষে ঢুকে ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্...

অ্যাওয়ার্ড পেলেন ঢাবির একজন অধ্যাপক এবং ৫ শিক্ষার্থী

অসাধারণ গবেষণা কর্মের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইন...

১২ স্কুল শিক্ষার্থী অসুস্থ হওয়ার ঘটনায় তদন্ত কমিটি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় স্কুল ফিডিং কর্মস...

‘কফি উইথ করণ’ শেষে কী করবেন করণ জোহর?

দীর্ঘ ২২ বছরের যাত্রা শেষে জনপ্রিয় সেলিব্রিটি চ্যাট শো ‘কফি উইথ করণ&rsq...

পাকিস্তানের কাছে হেরে স্বর্ণের স্বপ্নভঙ্গ বাংলাদেশের

তাওহিদ হৃদয়ের ব্যাটে লড়াইয়ের রসদ পেয়েছিল বাংলাদেশ।...

কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষক ও শিক্ষক মিথিলা

অভিনয় জগতের পরিচিত মুখ হওয়ার পাশাপাশি দীর্ঘ সময় ধরে আন্তর্জাতিক উন্নয়নকর্মী...

মদিনার বিদ্যুৎকেন্দ্রে হুথিদের ড্রোন হামলা

সৌদি আরবের পবিত্র নগরী মদিনার একটি গুরুত্বপূর্ণ বিদ্যুৎ বিতরণ কেন্দ্রে ড্রোন...

গঠনমূলক সমালোচনা শুনতে প্রস্তুত সরকার : স্থানীয় সরকারমন্ত্রী

দেশের প্রশাসনিক কার্যক্রমে কোনো ভুলত্রুটি দেখা দিলে তা বিনা দ্বিধায় ধরিয়ে দেও...

জ্বালানি তেল রপ্তানি বন্ধ করল চীন

আন্তর্জাতিক জ্বালানি বাজারে ফের এক বড় রকমের অস্থিরতা ও সংকটের কালো মেঘ ঘনিয়ে...

সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

দেশের অনলাইন সাংবাদিকতার অগ্রপথিক ও শীর্ষস্থানীয় গণমাধ্যম ব্যক্তিত্ব তৌফিক ইম...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা