ছবি: সংগৃহীত
সারাদেশ
নির্বাচন পরবর্তী সহিংসতা

মাদারীপুরে বেদে পল্লিতে হামলার অভিযোগ

এস আর শফিক স্বপন, মাদারীপুর: মাদারীপুর-৩ আসনে সদ্য সমাপ্ত নির্বাচনে নৌকার পক্ষে ভোট দেওয়ায় কালকিনি উপজেলা ছাত্রলীগের সভাপতি বাকামিন খানের নেতৃত্বে বেদে পল্লিতে হামলার অভিযোগ উঠেছে।

আরও পড়ুন: প্রার্থীর বিরুদ্ধে দ্বৈত নাগরিকত্বের অভিযোগ

এ ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ দিলেও পুলিশ মামলা নেয়নি। গ্রেফতার হয়নি অপরাধীরা। ঘটনার পর থেকে আতঙ্কে রয়েছে বেদে পল্লির শতাধিক পরিবার।

শুক্রবার (১২ জানুয়ারি) দুপুরে এ ঘটনায় সংবাদ সম্মেলন করেছে বেদে পল্লির ক্ষতিগ্রস্ত পরিবাররা।

সংবাদ সম্মেলনে ক্ষতিগ্রস্তরা দাবি করেন, মাদারীপুর-৩ আসনে নৌকায় ভোট দেওয়ায় টানা দুই দিনে বেদে পল্লির ১৭ টি বাড়ি ঘরে তাণ্ডব চালানোর অভিযোগ উঠেছে বিজয়ী স্বতন্ত্র প্রার্থী তাহমিনা বেগমের কর্মী-সমর্থকদের বিরুদ্ধে।

আরও পড়ুন: মিঠাপুকুরে মারপিট-ভাংচুরের অভিযোগ

এর আগে বৃহস্পতিবার (১০ জানুয়ারি) ক্ষতিগ্রস্ত অঞ্জনা বেগম বাদী হয়ে ৪২ জনের বিরুদ্ধে কালকিনি থানায় একটি অভিযোগ দায়ের করেন। তবে বাদীর অভিযোগ কালকিনি থানা পুলিশ মামলা রেকর্ড করেনি। গ্রেফতার করছে না অপরাধীদের। এতে আতঙ্ক বিরাজ করছে ক্ষতিগ্রস্তদের মাঝে।

ভুক্তভোগীদের অভিযোগ, মাদারীপুরের কালকিনির চর ঠেঙ্গামারা গ্রামে কয়েকশ অস্ত্রধারী হামলা চালায় বেদে সম্প্রদায়ের মানুষের ওপর। বিজয়ী স্বতন্ত্র প্রার্থীর কর্মী-সমর্থকরা দফায় দফায় হামলা চালিয়ে ১৭ টি বসতঘর ভাঙচুর, লুটপাট ও আগুন ধরিয়ে দেয়। এতে নিঃস্ব হয়ে পড়েছে হতদরিদ্ররা।

বেদে পল্লির সরদার মনির হোসেন জানান, একসঙ্গে কয়েকশ মানুষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে এ হামলা চালিয়েছে। ঘর থেকে সবকিছু নিয়ে গেছে। নগদ টাকা, স্বর্ণালংকার, দামি আসবাবপত্র, খাবারের চাল-ডালও বাদ পড়েনি।

আরও পড়ুন: অবশেষে খুলল বিএনপির কার্যালয়

পা ধরে তাদের নিষেধ করলেও কেউ শোনেনি এ কথা। হামলার নেতৃত্ব দিয়েছে ছাত্রলীগ সভাপতি বাকামিন খানসহ তার ভাই রাশেদ খান। আমরা এর বিচার চাই।

তবে হামলায় জড়িত থাকার অভিযোগ অস্বীকার করে কালকিনি উপজেলা ছাত্রলীগের সভাপতি বাকামিন খান বলেন, আমি আসার আগেই দুর্বৃত্তরা হামলা চালিয়েছে। আমি থামানোর চেষ্টা করেছি। আমার বিরুদ্ধে আনীত অভিযোগ সত্য নয়।

আরও পড়ুন: সবজির বাজারে চড়া দাম

কালকিনি থানার ওসি (তদন্ত) মারগুব তৌহিদ জানান, বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, মাদারীপুর-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করে তাহমিনা বেগম জয়লাভ করেন এবং আওয়ামী লীগের প্রার্থী আব্দুস সোবহান গোলাপ বিপুল ভোটে পরাজিত হন।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

দর্শক টানতে পারছে না পাকিস্তান, পানির দামে সম্প্রচার স্বত্ব

মাঠের পারফরম্যান্স তলানিতে নামলে তার চড়া মূল্য যে বোর্ডের কোষাগারেও পড়ে, তার...

ভারতের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ দলে আমির

ভারতের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের জন্য দলে...

প্রীতম-শাহতাজের বিচ্ছেদ

সংগীতশিল্পী ও সুরকার প্রীতম হাসান এবং অভিনেত্রী ও মডেল শাহতাজ মনিরা হাশেমের চ...

চাঁদে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনের তীব্র প্রতিযোগিতা

ভবিষ্যতের মহাকাশ জয় ও চাঁদে পাকাপাকিভাবে বসতি গড়ার পরিকল্পনা নিয়ে বড় এক প্রতি...

ফিরছে বলসোনারো যুগ!

ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম দফার ভোটে বর্তমান বামপন্থী প্রেসিডেন্ট...

দিল্লির দায়িত্বে প্রিন্স অব কলকাতা

আইপিএলের আসন্ন ২০২৭ মৌসুমকে সামনে রেখে দিল্লি ক্যাপিটালসের নতুন প্রধান কোচ হি...

বাবুগঞ্জে জেলেদের চাল আত্মসাতের অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে

বরিশালের বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়ন পরিষদে তা...

দূর্গা পূজা উপলক্ষে ঝালকাঠি জেলা পুলিশের মতবিনিময় সভা

সনাতন ধর্মাবলম্বিদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব আসন্ন শ...

সৌদির সুরক্ষায় পাকিস্তান ও তুরস্কের সামরিক বাহিনী একমত

সৌদি আরবের ওপর ক্রমাগত নিরাপত্তা হুমকির মুখে দেশটিতে যৌথ সামরিক বাহিনী ও সমরা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা