ছবি: সংগৃহীত
রাজনীতি

প্রার্থীর বিরুদ্ধে দ্বৈত নাগরিকত্বের অভিযোগ

ভালুকা (ময়মনসিংহ) সংবাদদাতা: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-১১ (ভালুকা) আসন থেকে স্বতন্ত্র সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন মোহাম্মদ আব্দুল ওয়াহেদ।

আরও পড়ুন: রাজনৈতিক জীবনে মন্ত্রিত্ব একটা স্বীকৃতি

নির্বাচিত এ প্রার্থী পাপুয়া নিউগিনির নাগরিক হওয়ায় আইন অনুয়ায়ী তার প্রার্থিতা অবৈধ এবং তাকে বিজয়ী ঘোষণা করে প্রকাশিত গেজেট বাতিলের আহ্বান জানিয়েছেন এ আসন থেকে নৌকা প্রতীকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা কাজিম উদ্দীন আহমেদ।

বৃহস্পতিবার (১১ জানুয়ারি) রাজধানীর জাতীয় প্রেসক্লাবে ময়মনসিংহ-১১ ভালুকার স্বতন্ত্র এমপি মোহাম্মদ আব্দুল ওয়াহেদ-এর দ্বৈত নাগরিকত্বের জন্য প্রার্থিতা বাতিল, গেজেট ও শপথ বাতিল বিষয়ে মহামান্য হাইকোর্টের দ্বৈত বেঞ্চের রুল এবং ডিরেকশন প্রসঙ্গে সংবাদ সম্মেলন-এসব অভিযোগ করেন কাজিম উদ্দীন৷

আরও পড়ুন: আগামী সপ্তাহে বৃষ্টির সম্ভাবনা

কাজিম উদ্দীন বলেন, পাপুয়া নিউগিনির নাগরিক মোহাম্মদ আবদুল ওয়াহেদের প্রার্থিতা এবং নির্বাচনের বৈধতাকে চ্যালেঞ্জ করে আমার পক্ষে আইনজীবী একটি রিট পিটিশন দায়ের করে।

বুধবার (১০ জানুয়ারি) এ রিটের শুনানি হয়। মাননীয় হাইকোর্ট ডিভিশনের বিচারপতি ইকবাল কবির এবং বিচারপতি এস, এম, মনিরুজ্জামান শুনানিতে সন্তুষ্ট হয়ে বাংলাদেশ নির্বাচন কমিশনকে মোহাম্মদ আবদুল ওয়াহেদের নির্বাচনে অংশগ্রহণ, প্রার্থিতা ও অযোগ্যতার অভিযোগের তদন্ত কেন করা হবে না, ৯ জানুয়ারির নির্বাচনী গেজেট কেন স্থগিত করা হবে না এবং কাজিম উদ্দিন আহমেদকে কেন সংসদ সদস্য হিসেবে ঘোষণা করা হবে না- এ মর্মে একটি রুল ইস্যু করেন।

আরও পড়ুন: তীব্র শীতে বিপাকে নিম্ন আয়ের মানুষ

এছাড়া মাননীয় হাইকোর্ট ডিভিশন বাংলাদেশ নির্বাচন কমিশনকে আগামী ৪ সপ্তাহের মধ্যে তদন্ত করে প্রতিবেদন দাখিল করতে বলেন।

সংবাদ সম্মেলনে কাজিম উদ্দিনের আইনজীবী রাগিব কবির বলেন, বাংলাদেশের সংবিধানের ৬৬ নং অনুচ্ছেদ এবং নাগরিকত্ব আইন অনুসারে, যেসব দেশ দ্বৈত নাগরিকত্বের তালিকায় নাই, সেসব দেশের নাগরিকত্ব গ্রহণের কারণে বাংলাদেশের নাগরিকত্ব সঙ্গে সঙ্গে খারিজ হয়ে যাবে এবং বিদেশি নাগরিকত্ব ত্যাগ করে নতুন করে বাংলাদেশের নাগরিকত্ব নিতে হয়। উনি সেটা নেন নাই।

আরও পড়ুন: মিঠাপুকুরে মারপিট-ভাংচুরের অভিযোগ

তাই তিনি অবৈধভাবে নির্বাচনে অংশগ্রহণ করেছেন এবং নির্বাচিত হয়েছেন। আমরা প্রমাণ হিসেবে ওয়াহেদ সাহেবের পাপুয়া নিউগিনির পাসপোর্ট নাম্বার ও তার ট্রাভেল স্টোরি জমা দিয়েছি নির্বাচন কমিশনে। আশা করি, উচ্চ আদালতের নির্দেশনায় তারা উপযুক্ত ব্যবস্থা নেবে।

অভিযোগের বিষয়ে জানতে মোহাম্মদ আবদুল ওয়াহেদকে একাধিকবার মুঠোফোনে যোগাযোগ করা হলেও তিনি কল রিসিভ করেননি।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

ইয়ামাল ঝড়ে তছনছ ক্রোয়েশিয়া

উয়েফা নেশনস লিগের হাইভোল্টেজ ম্যাচে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন স্পেন নিজেদের চ...

দিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

ভারতের রাজধানী দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার বিভিন্ন দেশে নিযুক্ত মার্কিন রাষ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, হাসপাতালে ১,৯৪৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা