ছবি: সংগৃহীত
সারাদেশ

মিঠাপুকুরে মারপিট-ভাংচুরের অভিযোগ

রংপুর ব্যুরো: রংপুরের মিঠাপুকুরে নৌকা প্রার্থীর কেন্দ্র খরচের টাকা ভাগবাটোয়ারা নিয়ে মারপিট ও মোটরসাইকেল ভাংচুরের ঘটনা ঘটেছে।

আরও পড়ুন: তীব্র শীতে বিপাকে নিম্ন আয়ের মানুষ

বৃহস্পতিবার (১১ জানুয়ারি) সকালে সদর উপজেলার আইডিয়াল মোড় এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় উপজেলা স্বেচ্ছােসবক লীগের আহ্বায়ক রফিকুল ইসলাম তুহিনকে মারধর ও তার ব্যবহৃত মোটরসাইকেল ভাংচুর করা হয়েছে।

এক প্রত্যক্ষদর্শী জানান, উপজেলার সদর দূর্গাপুর ইউনিয়নের মিঠাপুকুর কলেজ কেন্দ্রে নৌকা প্রার্থীর খরচের টাকা আত্মসাতের অভিযোগ ওঠে স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক রফিকুল ইসলাম তুহিনের বিরুদ্ধে।

আরও পড়ুন: ভবন থেকে পড়ে নিহত ১

নৌকা প্রার্থীর আরেক কর্মী যুবলীগ নেতা রিপুল মিয়া খরচের হিসেব চেয়ে রফিকুল ইসলাম তুহিনকে আটক করে। এ সময় ২ জনের মধ্যে বাকবিতন্ডার সৃষ্টি হয়।

এক পর্যায়ে রিপুল মিয়া ও তার লোকজন লাঠি দিয়ে রফিকুল ইসলাম তুহিনকে বেধরক পেটান। ভেঙ্গে ফেলেন তার ব্যবহৃত মোটরসাইকেলের বেশকিছু অংশ। পরে স্থানীয়দের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়।

যুবলীগ নেতা রিপুল মিয়া বলেন, মিঠাপুকুর কলেজ কেন্দ্রের খরচের বেশকিছু টাকা তুহিন আত্মসাৎ করেছেন। আমাদের কর্মীদের ঠিকমত টাকা দেননি। আমার অনেক লোকজন এখনও খরচের টাকা পায়নি।

আরও পড়ুন: ট্রাকচাপায় নিহত ২

এ বিষয়ে তাকে (তুহিনকে) বলতে গেলে তিনি আমাদের গালমন্দ করেন। তাই তাকে মারপিট ও মোটরসাইকেল ভাংচুর করেছেন উত্তেজিত কর্মীরা।

রফিকুল ইসলাম তুহিন বলেন, খরচের টাকা ঠিকমত সবাইকে দেওয়া হয়েছে। রিপুল ইচ্ছেকৃতভাবে আমাকে হেনস্তা করতে বিষয়টি নিয়ে ইস্যু তৈরী করেছেন।

মিঠাপুকুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, এ ঘটনায় কেউ অভিযোগ দেননি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জ কারাগারে অসুস্থ দীপু মনি, পাঠানো হলো ঢাকা মেডিকেলে

মুন্সীগঞ্জ জেলা কারাগারে বন্দি সাবেক সমাজকল্যাণ, শিক্ষা ও পররাষ্ট্রমন্ত্রী ডা...

পদ্মা সেতুর ৪ বছরে টোল আদায় ৩,৩৯২ কোটি টাকা

যোগাযোগ ব্যবস্থার মাইল ফলক হিসেবে ৪ বছরে পদ্মা সেতুর টোল আদায় হয়েছে ৩ হাজার ৩...

চলে গেলেন শিল্পী মুস্তাফা মনোয়ার

দেশের বরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও খ্যাতিমান চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার আ...

ঝড়-বৃষ্টির সতর্কতা: ১১ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়া

দেশের বিভিন্ন অঞ্চলে আবারও আবহাওয়ার পরিবর্তনের আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অ...

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচন শুরু, প্রস্তুতিতে ইসি

বাংলাদেশে বহুল প্রতীক্ষিত স্থানীয় সরকার নির্বাচন আগামী সেপ্টেম্বর-অক্টোবর মাস...

মাদারীপুরে ১১৬৫ পিস ইয়াবা উদ্ধার, আটক ১ 

মাদারীপুরের শিবচর উপজেলায় অভিযান চালিয়ে বাড়ির উঠানের কোণায় মাটির নিচে লুকানো...

আসামি মিম বেগম নাটোর থেকে গ্রেপ্তার

ঝালকাঠিতে আলোচিত নাইম তালুকদার হত্যা মামলার এজাহারভুক্ত আসামি মিম বেগম (২৪)-ক...

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে দৃঢ়প্রত্যয়ী প্রধানমন্ত্রী 

জাতীয় অগ্রাধিকার বিবেচনায় ‘তিস্তা মহাপরিকল্পনা’ বাস্তবায়নে সরকারে...

রাজধানীতে পুলিশের বিশেষ অভিযান, গ্রেপ্তার ৯৪ 

ঢাকার বিভিন্ন এলাকায় থেকে বিশেষ অভিযান চালিয়ে ৯৪ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহ...

পলাশবাড়ী পৌরসভায় ১৪৪ ধারা জারি

গাইবান্ধার পলাশবাড়ী পৌরসভায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। মঙ্গলবার (৩০ জ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা