সংগৃহীত ছবি
জাতীয়

ভবন থেকে পড়ে নিহত ১

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মতিঝিলের এজিবি কলোনির একটি ভবনের ৮ম তলার ব্যালকনি থেকে নিচে পড়ে মো. হামিদা আক্তার(২৮) নামে এক নারীর মৃত্যু হয়েছে। তিনি পুলিশ কনস্টেবলের স্ত্রী বলে জানা যায়।

আরও পড়ুন: মোহাম্মদপুরে পৌষ উৎসবের আয়োজন

শুক্রবার ( ১২ জানুয়ারি ) সকাল সাড়ে ৯টার দিকে এই ঘটনা ঘটে। গুরুতর অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মতিঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) ফাতেমা আক্তার জানান, আমরা খবর পেয়ে তাকে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন: সংকট মোকাবিলার সাহস রাখি

তিনি আরও বলেন হামিদা পুলিশ কনস্টেবল সাদ্দাম হোসেনের স্ত্রী। সাদ্দাম বর্তমানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মরত। হামিদা নিজে লাফিয়ে পড়েছে নাকি অনিচ্ছাকৃত নিচে পড়ে গেছেন সে বিষয়টি এখনও নিশ্চিত নয় বলেও জানান ফাতেমা।

এই এসআই আরও জানান, পরিবার জানিয়েছে দীর্ঘদিন যাবত মানসিক সমস্যায় ভুগছিলেন ফাতেমা। মরদহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।

নিহতের স্বামী পুলিশ কনস্টেবল সাদ্দাম হোসেন জানান, তার স্ত্রী দীর্ঘদিন যাবত মানসিক সমস্যায় ভুগছিলেন। সকালে তিনি আট তলার বেলকনি থেকে লাফিয়ে পড়ে মারা যান। তাদের এক ছেলে ও এক মেয়ে রয়েছে।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা