সংগৃহীত
জাতীয়

সংকট মোকাবিলার সাহস রাখি

নিজস্ব প্রতিবেদক: আ’লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের অদূর ভবিষ্যতে সরকারের সামনে রাজনৈতিক, কূটনৈতিক ও অর্থনৈতিক চ্যালেঞ্জ রয়েছে বলে মন্তব্য করেছেন।

আরও পড়ুন: স্মৃতিসৌধে নতুন মন্ত্রিসভার শ্রদ্ধা

শুক্রবার (১২ জানুয়ারি) ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

কাদের জানান, সামনে রাজনৈতিক, কূটনৈতিক ও অর্থনৈতিক চ্যালেঞ্জ রয়েছে। এই চ্যালেঞ্জের বেশিরভাগই হচ্ছে বিশ্ব সংকটের যে বাস্তবতা, সে জায়গা থেকে বাংলাদেশকে মুক্ত করা।

তিনি আরও বলেন, অবশ্য আমাদের বিশ্বাস আছে, সংকট অতিক্রম করে সুষ্ঠু নির্বাচন করতে পেরেছি, সেটি প্রধানমন্ত্রীর নেতৃত্বের কারণেই সম্ভব হয়েছে। বিশ্বের দীর্ঘসময় নারী প্রধানমন্ত্রী হিসেবে যে দক্ষতা ও দূরদর্শিতার পরিচয় তিনি দিয়েছেন, আমরা সংকট মোকাবিলার সাহস রাখি।

আরও পড়ুন: প্রধানমন্ত্রীর পরামর্শে মন্ত্রণালয় চালাবো

সেতুমন্ত্রী জানান, আমরা বিশ্বাস করি, শেখ হাসিনার নেতৃত্ব থাকলে দেশ এগিয়ে যাবে। আমাদের চলার পথ সহজ ছিল না।

সড়ক পরিবহন মন্ত্রী বলেন, নতুন মন্ত্রীসভা শপথ নিয়েছে, এখনো প্রস্তুতি নেওয়া হয়নি। প্রথমে আমরা মন্ত্রিসভায় মিটিং করব। এরপর প্রধানমন্ত্রী যে দিকনির্দেশনা দেবেন, বিশেষত নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন করাই আমাদের লক্ষ্য।

শপথ অনুষ্ঠানের পর মন্ত্রীদের দপ্তর বণ্টন করেন প্রধানমন্ত্রী। এতে ফের সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর দায়িত্ব পান আ’লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এর আগের দু’বারও তিনি একই মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ইয়ামাল ঝড়ে তছনছ ক্রোয়েশিয়া

উয়েফা নেশনস লিগের হাইভোল্টেজ ম্যাচে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন স্পেন নিজেদের চ...

স্মরণে অমর সুরসাধক কর্তা

সংগীতের আকাশে এক উজ্জ্বল নক্ষত্রের নাম শচীন দেব বর্মণ, যাঁকে সবাই পরম শ্রদ্ধা...

শি জিনপিংকে তারেক রহমানের শুভেচ্ছা

চীনের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশটির প্রেসি...

অবশেষে জটিলতা কাটলো, কাল আসছে রূপপুরের ইউরেনিয়াম

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের জ্...

ভারতীয় নাগরিক রবিউল গুপ্তচরবৃত্তির মামলায় রিমান্ডে

বাংলাদেশে ধ্বংসাত্মক অপরাধে জড়িত থাকার সন্দেহে ৫৪...

মিষ্টির পদত্যাগপত্র পেয়েছি, আজ থেকেই কার্যকর: স্পিকার

সংরক্ষিত নারী আসনের বিএনপির সংসদ সদস্য ফেরদৌসী আহম...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা