সারাদেশ

ভোলায় হত্যার ঘটনায় গ্রেফতার ১

ভোলা প্রতিনিধি : ভোলার বোরহানউদ্দিনে ধুমপানকে কেন্দ্র করে দুই পক্ষের মারামারির ঘটনায় সজিব (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে ৷ গুরুতর আহত হয়েছেন লোকমান নামে আরও একজন ৷ এ ঘটনায় ঝিনুক নামে তরুণীকে গ্রেফতার করেছে পুলিশ।

আরও পড়ুন : মনপুরায় বিপন্ন প্রজাতির কাছিম উদ্ধার

বৃহস্পতিবার বিকালে উপজেলার দেউলা ইউনিয়নের ৫নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে৷ সে একই এলাকার বাসিন্দা মৃত সিরাজুল ইসলামের ছেলে ৷ গ্রেফতারকৃত ঝিনুক উপজেলার দেউলা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মো. নুরুল ইসলামের মেয়ে।

নিহতের বড় ভাই রাকিব ও ফুফাতো ভাই আশিক জানায়, ওদিন বিকালে আশিক, নুরনবী ও জিহাদ একসাথে আড্ডা দিচ্ছিল ও ধুমপান করছিল ৷ এসময় তাদের সামনে দিয়ে পার্শবর্তী এলাকার রায়হান ও তার বোন ঝিনুক হেটে যাওয়ার সময় তাদের দিকে সিগারেটের ধোঁয়া যায় ৷ এ নিয়ে তাদের সাথে তর্কাতর্কি হয় ৷ এক পর্যায়ে হাতাহাতি হয় এবং যে যার মতো করে বাড়ি চলে যায় ৷পরে ঘটনাটি ওই এলাকার লোকমানকে জানায় ৷ লোকমান সজিবকে নিয়ে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রায়হানদের বাড়িতে যায় ৷ এসময় রায়হান, তার ভাই ইয়ামিন, হাসান, জিহাদ, জাহিদ ও ঝিনুক সহ ১০-১২ জন তাদের উপর হামলা করে ৷ এতে ঘটনাস্থলেই সজিবের মৃত্যু হয় এবং লোকমানকে বোরহানউদ্দিন হাসপাতালে নিলে চিকিৎসক তাকে ভোলা সদর হাসপাতালে প্রেরণ করেন ৷ তার অবস্থা খারাপ হওয়ায় সেখান থেকে বরিশাল ও পরবর্তীতে ঢাকায় রেফার করেন ৷

তার ভাই আরো জানান, সজিব ঢাকায় রাজমিস্ত্রীর কাজ করেন ৷ ভোটের দুইদিন আগে দেশে এসেছে ৷ শুক্রবার তার ঢাকায় ফিরে যাবার কথা ছিল ৷

বোরহানউদ্দিন থানার উপ-পরিদর্শক (এসআই) সিজার জানান, উক্ত ঘটনায় নিহতের ভাই মোক্তার হোসেন এজাহার নামীয় ১০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৫ থেকে ১০ জনের নামে বোরহানউদ্দিন থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। সেই মামলায় আজ সকালে ঝিনুক নামে এক তরুণীকে বোরহানউদ্দিন উপজেলা থেকে গ্রেফতার করা হয়। এছাড়াও এ ঘটনায় জড়িত অন্যান্য আসামিদেরকে গ্রেফতারের চেষ্টা চলমান রয়েছে।

আরও পড়ুন : বরুন হত্যা মামলার ৭ আসামি গ্রেপ্তার

বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) আলাউদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ময়না তদন্তের জন্য তার লাশ ভোলা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে ৷ এঘটনায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে এবং একজনকে গ্রেফতার করা হয়েছে বাকিদের গ্রেফতারের চেষ্টা চলছে ৷

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

মাদকসহ আটক খুবির ৩ শিক্ষার্থী বহিষ্কার

মাদকদ্রব্য (গাঁজা)সহ আটকের ঘটনায় খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) গণযোগাযোগ ও সাং...

চীনকে ৫ গোলে বিধ্বস্ত করে ঐতিহাসিক জয় পেয়েছে ফিলিস্তিন

চীনের বিপক্ষে দুর্দান্ত ও দাপুটে এক জয় দিয়ে নিজেদের এশিয়া সফর ও প্রস্তুতি ক্য...

প্রকাশ্যে বৃদ্ধের বুকে লোহার শিক ঢুকিয়ে হত্যা

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় মধু মিয়া (৬২) নামে এক ভ্রাম্যমাণ ফল...

খেপলেন শোয়েব আক্তার !

খেলোয়াড়ি জীবনে নিজের গতির ঝড় দিয়ে বিশ্বজুড়ে ব্যাটারদের মনে ত্রাস সৃষ্টি করতেন...

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ১৯ ককটেল উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তবর্তী এলাকা থেকে ১...

আরও ৩ প্রাণহানি, হাম ও উপসর্গে মোট ১১২৫ মৃত্যু

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৩ জনের...

ঘরবাড়ি ছেড়ে পালাচ্ছে ইয়েমেনিরা

দীর্ঘস্থায়ী সংঘাতে বিপর্যস্ত ইয়েমেনে লাখ লাখ মানুষের জীবন চরম অনিশ্চয়তার মু...

ডেঙ্গুতে একদিনে ৬ জনের মৃত্যু, হাসপাতালে ১৯৪২

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশে ছয়জন মারা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা