সুবিদপুর ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে এবার ১১ সদস্যের অনাস্থা
সারাদেশ

সুবিদপুর ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে এবার ১১ সদস্যের অনাস্থা

নিজস্ব প্রতিবেদক:

ঝালকাঠি: নানা অনিয়ম, দুর্নীতি, অর্থ আত্মসাৎ ও অশালীন আচরণের অভিযোগে ঝালকাঠির নলছিটি উপজেলার সুবিদপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবদুল মান্নান সিকদারের বিরুদ্ধে এবার উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে অনাস্থা দিয়েছেন ইউপি সদস্যরা।

রোববার (০৬ সেপ্টেম্বর) সকালে ইউপি সদস্যরা লিখিতভাবে অনিয়ম ও দুর্নীতির তথ্য তুলে ধরে অনাস্থা দেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. সাখাওয়াত হোসেন লিখিত অভিযোগ গ্রহণ করে যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।

এর আগে গত ১৬ আগস্ট নয়জন ইউপি সদস্য লিখিত অনাস্থা প্রস্তাব ঝালকাঠির জেলা প্রশাসক মো. জোহর আলীর কাছে দেন। তাদের লিখিত অভিযোগের তদন্ত শুরু করেছে জেলা প্রশাসন।

ইউপি সদস্যরা অভিযোগ করেন, সুবিদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মান্নান সিকদার ইউপি চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর থেকেই ক্ষমতার অপব্যবহার করে নানা অনিয়ম ও দুর্নীতি করে আসছেন। সন্ত্রাসী বাহিনী দিয়ে ইউপি সদস্যদের ভয় দেখিয়ে প্রকল্প বানিয়ে রেজুলেশনে স্বাক্ষর নিতেন। অথচ প্রকল্পের কোনো কাজ না করেই লাখ লাখ টাকা আত্মসাৎ করেন ইউপি চেয়ারম্যান। এমনকি ইউনিয়ন পরিষদের পুরনো ভবন ভাড়া দিয়ে তিন লাখ টাকা নিজের পকেটে নিয়েছেন তিনি। তার বিরুদ্ধে কথা বললে সদস্যপদ থেকে বরখাস্তের ষড়যন্ত্র, হামলা, মামলা ও মেরে ফেলার হুমকি দিতেন।

অবশেষে পরিষদের সকল সদস্য ঐক্যবদ্ধ হয়ে এসব অনিয়ম ও দুর্নীতির রুখে দিতে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা দেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে অভিযোগ দিতে আসেন প্যানেল চেয়ারম্যান মো. মানছুর খান, ফিরোজ আলম সোহাগ জোমাদ্দার, ইউপি সদস্য আমানুর রহমান সুমন, শাহ আলম হাওলাদার, রেজাউর রহমান রেজা, আবদুল জলিল মৃধা, রেজাউল করিম সোহাগ খান, মিজানুর রহমান, শারমিন বেগম, লাভলী বেগম ও রাফিকা বেগম।

লিখিত অভিযোগে বলা হয়েছে, ২০১৫-২০১৬ অর্থবছরে এলজিএসপি-২ প্রকল্পের আওতায় ইছাপাশাম মুসল্লিবাড়ির দরজায় আয়রন সেতু নির্মাণে ৭০ হাজার টাকা বরাদ্দ হয়। কোনো কাজ না করেই পুরো টাকা আত্মসাৎ করেন ইউপি চেয়ারম্যান আবদুল মান্নান সিকদার। সুবিদপুরের নাপিত বাড়ির সেতু থেকে হাবিব হাওলাদারের বাড়ি পর্যন্ত ইট সোলিং রাস্তার জন্য বরাদ্দকৃত ৫০ হাজার টাকা, পশ্চিম গোপালপুর খলিফা বাড়ি থেকে কদম আলীর বাড়ি পর্যন্ত ইট সোলিং রাস্তার জন্য বরাদ্দকৃত ৪০ হাজার টাকা, এলজিএসপির বিবিজি প্রকল্পের আওতায় ছয়টি গভীর নলকূপ স্থাপনের জন্য পাঁচ লাখ ৪০ হাজার টাকা পুরোটাই কাজ না করে আত্মসাৎ করেন। তিনি ২০১৭-২০১৮ অর্থ বছরের এলজিএসপির স্যানিটেশন প্রকল্পের এক লাখ টাকা, সেলাই মেশিন ও দরিদ্র শিক্ষার্থীদের বাইসাইকেল বিতরণের এক লাখ ৬০ হাজার টাকাও আত্মসাৎ করেন বলে অভিযোগ রয়েছে।

ইউপি চেয়ারম্যান ট্রেড লাইসেন্সের টাকা, জন্ম ও মৃত্যুসনদের টাকা, বিজিডি কার্ডের চাল পরিবহনের খরচের টাকা, হাট-বাজার থেকে আদায় করা টাকা ব্যাংকে পুরোটা জমা না দিয়ে আত্মসাৎ করেন। এছাড়াও ৪০ দিনের কর্মসৃজন কর্মসূচির শ্রমিকদের টাকা কম দেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। তিনি ইউনিয়ন পরিষদে শালিস মীমাংসার নামে দুইপক্ষের কাছ থেকে টাকা নেন।

স্থানীয় সংসদ সদস্যের নাম ভাঙিয়ে এবং ক্ষমতার অপব্যবহার করে ইউপি চেয়ারম্যান অঢেল অর্থ সম্পদের মালিক হয়েছেন বলেও অভিযোগ করেন ইউপি সদস্যরা।

সুবিদপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. মানছুর খান বলেন, ‘আমরা অনেক সহ্য করেছি, চেয়ারম্যান আমাদের নানাভাবে হয়রানি করছেন। তার বিরুদ্ধে কথা বললেই হুমকি আসে। এলাকায় কোনো উন্নয়ন হয়নি। মানুষকে যে প্রতিশ্রুতি দিয়ে নির্বাচনে অংশ নিয়েছি, কিছুই করতে পারিনি শুধু চেয়ারম্যানের দুর্নীতির কারণে। নলছিটি উপজেলায় মান্নানের মতো দুর্নীতিবাজ আর কোনো চেয়ারম্যান নেই। তাই তার অপসারণ দাবি করছি।’

ইউপি সদস্য ফিরোজ আলম সোহাগ বলেন, ‘চেয়ারম্যান বর্তমানে ঢাকায় আছেন। কিন্তু তিনি কাউকে দায়িত্ব দিয়ে যাননি। পরিষদে অচলাবস্থা বিরাজ করছে। এমনকি তিনি ইউএনওকেও অবহিত না করেই ঢাকা গেছেন।’

অভিযোগ অস্বাীকার করে ইউপি চেয়ারম্যান আবদুল মান্নান সিকদার মোবাইল ফোনে বলেন, ‘ইউপি সদস্যদের অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় তারা অনাস্থা দিয়েছে। আমি কোনো অনৈতিক কাজ করি না।’

ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাখাওয়াত হোসেন বলেন, ‘ইউপি সদস্যদের অনাস্থা পেয়েছি। আইনগত ব্যাবস্থা নেওয়া হবে।’

সান নিউজ/ এআর | Sun News

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা