গুরুতর আহত ফটোসাংবাদিক সাগর
সারাদেশ

ফটোসাংবাদিককে মারধরের ঘটনায় দুই যুবকের বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক:

বরিশাল: পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিককে হত্যা চেষ্টার ঘটনায় দুইজনের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে।

সোমবার (০৭ সেপ্টেম্বর) বরিশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত অভিযোগ আমলে নিয়ে সংশ্লিষ্ট কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দিয়েছেন।

মামলায় অভিযুক্তরা হলেন, কাউনিয়া থানার সিকদারপাড়া উত্তর আমানতগঞ্জের মৃত আলী আকবরের পুত্র হাসিবুল ইসলাম এবং কোতোয়ালি থানার পশুরিকাঠি গ্রামের রফিকুল ইসলাম খন্দকারের পুত্র খন্দকার রাকিবুল হাসান রাকিব।

অভিযুক্তরা কাউনিয়া এলাকার তানিয়া বেগমের কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেন। এর প্রতিবাদ জানান বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) ৫নং ওয়ার্ড ২নং গুচ্ছগ্রাম পলাশপুরের বাসিন্দা সোহরাফ হোসেনের ছেলে ফটোসাংবাদিক আল আমিন সাগর। এতে ক্ষিপ্ত হয়ে ১ সেপ্টেম্বর রাতে সংবাদ সংগ্রহে থাকা অবস্থায় সাগরকে রাকিব-হাসিবসহ ৬/৭ জনের একটি দল মারধর করেন। এ সময় সাগরের কাছে থাকা ক্যানন ডি-৭০০ মডেলের ক্যামেরা ছিনিয়ে নিয়ে যান। সাগর যেন তাৎক্ষণিক কোথাও মোবাইল করতে না পারেন, সেজন্য তার ব্যবহৃত মোবাইলটি ভেঙে ফেলেন।

সাগরকে উদ্ধার করে স্থানীয়রা বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়। গুরুতর আহত ফটোসাংবাদিক সাগর এখন ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন।

সান নিউজ/ এআর | Sun News

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দেশে গড়ে প্রতিদিন ১০ খুন, বাড়ছে ছিনতাই-ডাকাতি

বাংলাদেশে সাম্প্রতিক সময়ে অপরাধ পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। সং...

ধরা পড়ে মাদক বহনকারীরা, সংসদে যায় কারবারিরা

মাদক মামলায় বারবার কেবল বাহক বা বহনকারীরা গ্রেপ্তার হলেও মূল কারবারিরা বিচারে...

মেধাবী উদ্যোক্তারা পাবেন ৫ কোটি টাকা: প্রধানমন্ত্রী

দেশের সম্ভাবনাময় স্টার্টআপ উদ্যোক্তাদের জন্য বড় ধরনের আর্থিক সহায়তার ঘোষণা দি...

সুন্দরবনের ছোট জাহাঙ্গীর বাহিনীর ২৭ সদস্যের আত্মসমর্পণ  

অস্ত্র ও গুলি জমা দিয়ে কোস্টগার্ডের কাছে আত্নসমর্পণ করেছে সুন্দরবনের বনদস্যু...

জুনে সড়কে ঝরল ৪৬৩ প্রাণ, শীর্ষে চট্টগ্রাম

দেশে সড়ক দুর্ঘটনা উদ্বেগজনক হারে অব্যাহত রয়েছে। গত জুন মাসে দেশের বিভিন্ন স্থ...

‎নোবিপ্রবি হলে চুরির ঘটনায় শিক্ষার্থীদের উদ্বেগ

‎নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) বীর মুক্তিযোদ...

কুয়েতে মার্কিন সামরিক স্থাপনায় ইরানের ড্রোন হামলা 

কুয়েতের মিনা আব্দুল্লাহ এলাকায় যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর একটি লজিস্টিক ও সাপ...

বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সহযোগিতা করবে সরকার: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

বন্যায় ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি মেরামত এবং দুর্গত মানুষের পুনর্বাসনে সরকার সর্বাত্ম...

সন্ধ্যার মধ্যে ৭ জেলায় বজ্রবৃষ্টির পূর্বাভাস

দেশের সাত জেলার ওপর দিয়ে সন্ধ্যার মধ্যে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝোড়...

নোয়াখালীর উন্নয়ন-সমৃদ্ধির রূপরেখা নির্ধারণে গোলটেবিল বৈঠক

নোয়াখালীর সার্বিক উন্নয়ন, সমৃদ্ধি এবং ভবিষ্যৎ সম্ভাবনাকে সামনে রেখে অনুষ্ঠিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা