ইউপি চেয়ারম্যান  নুরুল আলম মিনা মুকুল
সারাদেশ

ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে হাট ইজারার টাকা আত্মসাতের অভিযোগ 

নিজস্ব প্রতিবেদক:

বোয়ালমারী (ফরিদপুর): ফরিদপুরের বোয়ালমারী উপজেলার পরমেশ্বরদী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নুরুল আলম মিনা মুকুলের বিরুদ্ধে হাট-বাজার ইজারার টাকা আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে।

অভিযোগে প্রকাশ, চেয়ারম্যান নুরুল আলম মিনা মুকুল ওই ইউনিয়নের ১৪২৭ বাংলা হাট-বাজার ইজারালব্ধে ইউপির অংশ হিসেবে পাওয়া ১ লাখ ৬৯ হাজার টাকা আত্মসাতের উদ্দেশ্যে ব্যক্তিগত ব্যাংক অ্যাকাউন্টে জমা করেছেন। হাট ইজারার টাকা ইউনিয়ন পরিষদের নিজস্ব ব্যাংক হিসাবে জমা রাখার বিধান থাকলেও তিনি তা মানেননি।

সূত্রের অভিযোগ, গত ২৫ জুন চেয়ারম্যান নুরুল আলম এক লাখ ৬৯ হাজার টাকার ওই চেকটি উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে নিয়ে ব্যক্তিগত হিসাবে জমা দেন।

চেয়ারম্যান নুরুল আলমের বক্তব্য জানতে চাইলে তিনি পরে কথা বলবেন বলে জানান।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ঝোটন চন্দ বলেন, ‘বিষয়টি আমি শুনেছি, অভিযোগ পেয়েছি । কাগজপত্র ও ব্যাংক স্টেটমেন্ট দেখতে হবে। ব্যাংক স্টেটমেন্ট দেখলে বলা যাবে।’

সান নিউজ/ এআর | Sun News

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দেশে গড়ে প্রতিদিন ১০ খুন, বাড়ছে ছিনতাই-ডাকাতি

বাংলাদেশে সাম্প্রতিক সময়ে অপরাধ পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। সং...

ধরা পড়ে মাদক বহনকারীরা, সংসদে যায় কারবারিরা

মাদক মামলায় বারবার কেবল বাহক বা বহনকারীরা গ্রেপ্তার হলেও মূল কারবারিরা বিচারে...

মেধাবী উদ্যোক্তারা পাবেন ৫ কোটি টাকা: প্রধানমন্ত্রী

দেশের সম্ভাবনাময় স্টার্টআপ উদ্যোক্তাদের জন্য বড় ধরনের আর্থিক সহায়তার ঘোষণা দি...

সুন্দরবনের ছোট জাহাঙ্গীর বাহিনীর ২৭ সদস্যের আত্মসমর্পণ  

অস্ত্র ও গুলি জমা দিয়ে কোস্টগার্ডের কাছে আত্নসমর্পণ করেছে সুন্দরবনের বনদস্যু...

জুনে সড়কে ঝরল ৪৬৩ প্রাণ, শীর্ষে চট্টগ্রাম

দেশে সড়ক দুর্ঘটনা উদ্বেগজনক হারে অব্যাহত রয়েছে। গত জুন মাসে দেশের বিভিন্ন স্থ...

‎নোবিপ্রবি হলে চুরির ঘটনায় শিক্ষার্থীদের উদ্বেগ

‎নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) বীর মুক্তিযোদ...

কুয়েতে মার্কিন সামরিক স্থাপনায় ইরানের ড্রোন হামলা 

কুয়েতের মিনা আব্দুল্লাহ এলাকায় যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর একটি লজিস্টিক ও সাপ...

বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সহযোগিতা করবে সরকার: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

বন্যায় ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি মেরামত এবং দুর্গত মানুষের পুনর্বাসনে সরকার সর্বাত্ম...

সন্ধ্যার মধ্যে ৭ জেলায় বজ্রবৃষ্টির পূর্বাভাস

দেশের সাত জেলার ওপর দিয়ে সন্ধ্যার মধ্যে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝোড়...

নোয়াখালীর উন্নয়ন-সমৃদ্ধির রূপরেখা নির্ধারণে গোলটেবিল বৈঠক

নোয়াখালীর সার্বিক উন্নয়ন, সমৃদ্ধি এবং ভবিষ্যৎ সম্ভাবনাকে সামনে রেখে অনুষ্ঠিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা