হবিগঞ্জে উপজেলা চেয়ারম্যানসহ নিহত ৪
সারাদেশ

হবিগঞ্জে উপজেলা চেয়ারম্যানসহ নিহত ৪

নিজস্ব প্রতিনিধি:

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় পাজেরো মাইক্রোবাস ও ট্রাকের সংঘর্ষে উপজেলা চেয়ারম্যানসহ চারজন নিহত হয়েছেন। চেয়ারম্যানের নাম নাজমুল ইসলাম (কাজল)। তিনি যশোর জেলার বাঘারপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান।

সোমবার (৭ সেপ্টেম্বর) বিকালে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের নয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে মাধবপুর ফায়ার সার্ভিস ও থানা পুলিশ স্থানীয় লোকজনের সহযোগিতায় দুর্ঘটনায় হতাহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে সিলেট অভিমুখী একটি পাজেরো মাইক্রোবাসের সঙ্গে সিলেট থেকে ব্রাহ্মণবাড়ীয়াগামী ট্রাকের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে মাইক্রোবাস চালকসহ দুজন নিহত হন। মাইক্রোবাস যাত্রী ঢাকা তালতলার বাসিন্দা বাবুল মিয়ার মেয়ে মাগরিফাত মিম ওরফে নৌরিন আক্তার (২৪) ও আঁখি আক্তারসহ (২০) অপর এক পুরুষ যাত্রীকে গুরুতর আহত অবস্থায় মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। পরে সেখানকার কর্তব্যরত চিকিৎসক আঁখি আক্তার ও অজ্ঞাত পুরুষ যাত্রীকে মৃত ঘোষণা করেন।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌফিকুল আলম বিষয়টির সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, ‘নিহত চারজনের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে। তারা হচ্ছেন বাঘারপাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলার করিমপুর গ্রামের বাসিন্দা নাজমুল ইসলাম (কাজল), একই এলাকার আরিফুল ইসলাম এবং ঢাকা তালতলা এলাকার বাবুল মিয়ার মেয়ে আঁখি আক্তার। বাকি একজনের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।’

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

অতিরিক্ত সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন শিবা শানু

ঢাকাই চলচ্চিত্রের পরিচিত খল অভিনেতা চৌধুরী মাজহার আলী ওরফে শিবা শানু দীর্ঘদিন...

গায়ক অন্তুর বিরুদ্ধে যৌন নির্যাতনের প্রমাণ মেলেনি, তদন্তে বেরিয়ে এলো ভিন্ন ঘটনা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও উদীয়মান সংগীতশিল্পী আবু জাহিদ অন্তুর বিরুদ্...

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাশের হার ৫২.১২ শতাংশ

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত...

যশোর বোর্ডে গত ৪ বছরের মধ্যে এইচএসসিতে পাসের হার সর্বনিম্ন

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষায় যশোর শিক্ষা বো...

নওগাঁয় ৮০টি হারানো মোবাইল উদ্ধার

নওগাঁয় জেলা পুলিশের পৃথক অভিযানে ৮০টি হারানো মুঠোফ...

মধ্যপাড়ার খনিতে পাথর উত্তোলনে জিটিসির অভাবনীয় সাফল্য

দেশের উত্তরাঞ্চলের ও বাংলাদেশের একমাত্র কঠিন শিলা...

সাব রেজিস্ট্রারের বদলি আদেশ বাতিলের দাবিতে মানববন্ধন

কুষ্টিয়ার মিরপুর উপজেলা সাব রেজিস্ট্রার মাহফুজ রান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা