ছবি: সংগৃহীত
সারাদেশ

রেললাইনে নাশকতায় কঠোর হুঁশিয়ারি

জেলা প্রতিনিধি: রেললাইনে নাশকতাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা রেঞ্জের ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম।

আরও পড়ুন: মাগুরায় দাঁড়িয়ে থাকা ট্রাকে আগুন

বুধবার (১৩ ডিসেম্বর) দুপুর ১২ টার দিকে ঢাকা-ময়মনসিংহ রেলপথের বনখড়িয়া এলাকায় মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনের দুর্ঘটনাস্থল পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।

সৈয়দ নুরুল ইসলাম বলেন, দেশে কয়েক হাজার কিলোমিটার রেললাইন আছে। নির্বিঘ্নে চলাচলের জন্য এখন মানুষের আস্থার জায়গা ট্রেন। সেখানে যারা নাশকতা করছে, যারা এতো বড় একটি দুর্ঘটনা ঘটানোর পরিকল্পনা করেছে, আমরা তাদের সবাইকে খুঁজে বের করব।

আরও পড়ুন: সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্র নিহত

তদন্তের মাধ্যমে আমরা যে ক্লু পাব, তাদের প্ল্যান ও প্রিপারেশন এগুলো জানব। এখানে রেললাইনকে গলিয়ে ফেলা হয়েছে। অক্সিজেন ও ইথেন গ্যাস একসাথে সংযুক্ত করে দেড় ২ হাজার তাপমাত্রা হয়ে যায়।

ডিআইজি বলেন, এ ধরনের ম্যাকানিজম যারা দিয়েছে, যারা নেতৃত্ব দিয়েছে, তাদের সবাইকে আমরা আইনের আওতায় আনব। দেশে যেন আর কেউ ট্রেনে নাশকতা চালাতে না পারে, সে অনুযায়ী আমরা ব্যবস্থা নেব।

আরও পড়ুন: রেলযাত্রায় পুলিশের সংখ্যা বাড়ানো হবে

এর আগে ভোর ৪ টার দিকে নেত্রকোণা থেকে ঢাকাগামী ঢাকা-ময়মনসিংহ রেলপথের বনখড়িয়া এলাকায় মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত হয়। এ ঘটনায় ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রওহা গ্রামের আসলাম হোসেন (৩৫) নামে এক যাত্রী নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন কমপক্ষে ১০ জন।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা নাশকতা করতে রেললাইনের একটি অংশ কেটে রেখেছিল।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ঢাবি পপুলেশন সায়েন্সেস বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্সেস বিভাগ অ্যালাম...

বিয়ের প্রলোভন দেখিয়ে মারমা তরুণী ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার

বান্দরবানে এক মারমা তরুণীকে ধর্ষণের অভিযোগে জাতীয়...

১০০ কেজি ওজনেই অভিনেত্রী হওয়ার সিদ্ধান্ত সারা আলি খানের

ছোটবেলা থেকেই অভিনেত্রী হওয়ার স্বপ্ন দেখতেন বলিউড তারকা সারা আলি...

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

ঢাবিতে ১৬০ দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীকে সাদা ছড়ি ও আর্থিক সহায়তা প্রদান

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ও...

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবায় ঢাবি অপরাজিত চ্যাম্পিয়ন

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবা প্রতিযোগিতায় ঢাকা বিশ্ববিদ...

লিটন ও মিরাজের অনুপস্থিতিতে জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

আবুধাবিতে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচেই মাঠে নামার আগেই বড়...

যুক্তরাষ্ট্রকে ভারতে হস্তক্ষেপের আহবান মার্কিন আইনপ্রণেতার

ভারতের রাজধানী নয়াদিল্লিসহ দেশটির বিভিন্ন অঞ্চলে শিক্ষার্থীদের চলমান ‘ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা