ছবি: সংগৃহীত
সারাদেশ

কাঞ্চন-ফাতেমা ফাউন্ডেশনের শীত বস্ত্র বিতরণ

ভোলা প্রতিনিধি: উপকূলীয় জেলা ভোলার দুস্থ, গরীব-দুঃখী, অসহায় শীতার্ত মানুষকে উষ্ণতা দিতে সামাজিক দায়বদ্ধতা থেকে মানুষের পাশে দাঁড়িয়েছে দাতব্য প্রতিষ্ঠান কাঞ্চন-ফাতেমা ফাউন্ডেশন।

আরও পড়ুন: ২ অঞ্চলে শৈত্যপ্রবাহের আভাস

সোমবার (১১ ডিসেম্বর) বিকেলে বাপ্তা ইউনিয়ন পরিষদ মাঠে ইউনিয়নের প্রায় ১২০০ দুস্থ শীতার্ত মানুষের মাঝে শীতের কম্বল বিতরণ করা হয়।

শীত বস্ত্র বিতরণকালে উপস্থিত ছিলেন- বাপ্তা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মনজুরুল আলম মাতাব্বার, কাঞ্চন-ফাতেমা ফাউন্ডেশনের নির্বাহী সদস্য সুলতান মাহমুদ মঞ্জিল, আশরাফুল হক সোহেল, এডভোকেট মানবেন্দ্র দত্ত, বেনুপাল, স্থানীয় ইউপি সদস্য হাসনাইনসহ সংগঠনের স্বেচ্ছাসেবকরা।

ফাউন্ডেশনের প্রতিষ্ঠা সভাপতি ফাহামিনা মাসুদ শুভ্রা জানান, সমাজের অসহায় মানুষের পাশে থেকে কাজ করে যেতে চায় কাঞ্চন-ফাতেমা ফাউন্ডেশন। ভবিষ্যতেও তাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে।

আরও পড়ুন: প্রার্থীতা ফিরে পেলেন রংপুর-৫ আসনের স্বতন্ত্র প্রার্থী

কাঞ্চন-ফাতেমা ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক হাসান ইশতিয়াক বাবু জানান, প্রতি বছরের ন্যায় এবারও আমরা অসহায়, দুস্থ ও গরিব শীতার্ত মানুষের পাশে থাকার জন্য ভোলার ১৩ টি ইউনিয়নে ১৫ হাজার কম্বল বিতরণ করবো। ইতিমধ্যে আমাদের শীতের কম্বল বিতরণ কার্যক্রম অব্যাহত রয়েছে।

শীত বস্ত্র বিতরণ শুধুমাত্র অসহায় মানুষের প্রতি করুণা নয়। তাদের পাশে দাঁড়ানো নৈতিক দায়িত্ব। হৃদয়ের মানবতাবোধকে জাগ্রত করে সমাজের সকল সুবিধা বঞ্চিত মানুষের জন্য কাজ করা উচিত।

আরও পড়ুন: পেঁয়াজের দাম বৃদ্ধিতে নজরদারির নির্দেশ

কাঞ্চন-ফাতেমা ফাউন্ডেশন ২০১৮ সাল থেকে ভোলা জেলার প্রত্যন্ত অঞ্চলে দরিদ্র ও অসহায় মানুষকে স্বাবলম্বী করার জন্য রিকশা, ভ্যানগাড়ি, সেলাই মেশিন, গরু, ঈদ উপহার, শীত বস্ত্র বিতরণ ও চিকিৎসা সেবাসহ বিভিন্ন সহযোগিতা করে আসছে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দাবী আদায়ে অনড় পদবঞ্চিত যুবদল নেতৃবৃন্দ

বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে আবারও মানববন্ধন করেছেন ফ্যাসিস্ট হাসিনা বিরোধী...

বোয়ালমারীতে সন্ত্রাসবিরোধী মামলায় আ. লীগ নেতা ফারুক হোসেন গ্রেপ্তার 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক ও ঘোষপুর ইউনিয়ন পর...

মুন্সীগঞ্জে রাত ৮টার মধ্যে মার্কেট-শপিংমল বন্ধের নির্দেশ

জ্বালানি সংকটের কারণে বিদ্যুৎ সরবরাহে ঘাটতি দেখা দেওয়ায় মুন্সীগঞ্জে বিদ্যুৎ স...

এলজিআরডিতে সালাহউদ্দিন, নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি

আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে চূড়ান্তভাবে মনোনীত হয়েছেন...

মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ, মুন্সীগঞ্জে ফার্মেসিকে জরিমানা 

মুন্সীগঞ্জ শহরের পুরাতন কাচারি এলাকায় মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির জন্য প্রদর্শ...

মালয়েশিয়ার রাজকন্যা বিয়ে করলেন রেসিং ড্রাইভারকে

মালয়েশিয়ার পাহাং রাজপরিবারের রাজকন্যা টেংকু পুতেরি রাজা টেংকু পুতেরি ইলিয়ানা...

দাবী আদায়ে অনড় পদবঞ্চিত যুবদল নেতৃবৃন্দ

বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে আবারও মানববন্ধন করেছেন ফ্যাসিস্ট হাসিনা বিরোধী...

দক্ষিণ আফ্রিকার হয়ে বিশ্বকাপে শিরোপা জিততে চান মিলার

দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারে নানা সাফল্য পেলেও দক্ষিণ আফ্রিকার হয়ে কোনো আইসিস...

চাঁদা না দেওয়ায় বাবা-ছেলেসহ তিনজনকে মারধর, হত্যার হুমকির অভিযোগ

সাভারের আশুলিয়ায় চাঁদা না দেওয়ায় ডেইরি ফার্মের ভেতরে ঢুকে এক ব্যক্তি ও তাঁর দ...

গ্যাস সংকটে ১৬ মাস ধরে বন্ধ আশুগঞ্জ সার কারখানা

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে গ্যাস সংকটের কারণে টানা ১৬ মাস ধরে বন্ধ রয়েছে দেশের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা