সংগৃহীত
জাতীয়

রেলযাত্রায় পুলিশের সংখ্যা বাড়ানো হবে

নিজস্ব প্রতিবেদক: রেলপথে যাত্রীদের শতভাগ সুরক্ষা দিতে ও রেলযাত্রা আরও নির্বিঘ্ন করতে রেল মন্ত্রণালয়ের চাওয়া অনুযায়ী প্রয়োজন অনুসারে রেল পুলিশের সংখ্যা বাড়ানো হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

আরও পড়ুন: এয়ারপোর্ট পরিবহনে আগুন

বুধবার (১৩ ডিসেম্বর) দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ সব কথা বলেন তিনি ।

নিরাপত্তার জন্য রেল মন্ত্রণালয় থেকে আপনার কাছে ২৭০০ রেল পুলিশ চাওয়া হয়েছে। গাজীপুরের রেললাইন উপড়ে ফেলার ঘটনার আপডেট কী? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ‘আপনারা দেখেছেন ওই জায়গাটি এমন এলাকা যেখানে জনমানুষ থাকে না, জনবসতিও নেই। গতকাল কুয়াশার রাত ছিল একটা। দুর্ঘটনার বিষয়ে তাৎক্ষণিকভাবে ২ টি তদন্ত টিম গঠন করে দেওয়া হয়েছে। তারা কাজ করছে।’

তিনি বলেন, ‘আপনারা জানেন বাংলাদেশে হাজার-হাজার কিলোমিটার রেললাইন রয়েছে। মানুষ যেখানে থাকে না, সেই জায়গায় টার্গেট করে লোকচক্ষুর অন্তরালে এ ঘটনা ঘটানো হয়েছে। রেল মন্ত্রণালয় আমাদের কাছে চিঠি দিয়ে আরও রেল পুলিশ চেয়েছে। আলোচনা করে রেল পুলিশে লোকবল বৃদ্ধির ব্যাপারে যা প্রয়োজন নিশ্চয়ই তা করা হবে।’

আরও পড়ুন: স্পেনের বিনিয়োগকে স্বাগত জানানো হবে

বিভিন্ন কার্যক্রমের জন্য পুলিশের প্রশংসা করেন মন্ত্রী জানান, ‘আমরা মনে করি নির্বাচনের জন্য পুলিশ নিজেদের অবস্থান থেকে বেশ তৎপর রয়েছে। ১৫ বছর আগের পুলিশ ও বর্তমান পুলিশের মধ্যে অনেক পার্থক্য। এরা দেশপ্রেমিক পুলিশ, দেশের জন্য এরা জীবন উৎসর্গ করছে। এরা প্রফেশনাল ও অনেক দক্ষ। কাজেই সুন্দরভাবে এরা জানমাল রক্ষা করে সুন্দর একটি নির্বাচন উপহার দিতে পারবে বলে আমি বিশ্বাস করি।’

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শহীদ জিয়ার বাংলাদেশ : মিনবেন থেকে মিনসিন...........

তারেক রহমানের চীন সফর আবারও মনে করিয়ে দিল- বাংলাদেশ-চীন সম্পর্কের ইতিহাস শুধু...

মার্কিন আক্রমণ মোকাবেলায় কানাডার প্রস্তুতি

যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি সশস্ত্র সংঘাতের সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ হলেও, মার্...

পাকিস্তানে কেন্দ্রীয় সরকার ও পাখতুনখোয়া প্রদেশ মুখোমুখি অবস্থানে

পাকিস্তানের রাজনীতিতে নতুন করে তীব্র সংঘাতের আবহ তৈরি হয়েছে। কারাবন্দী সাবেক...

দীর্ঘ নয় মাস পর শুটিংয়ে ফিরছেন তানিয়া বৃষ্টি

দীর্ঘ প্রায় নয় মাস অভিনয় থেকে দূরে থাকার পর আবারও শুটিংয়ে ফেরার প্রস্তুতি নিচ...

অবৈধভাবে সার মজুত করে সব পদ হারালেন জামায়াত নেতা

সিরাজগঞ্জের কামারখন্দে নিয়মবহির্ভূতভাবে সার মজুত ক...

জামিন পেলেন মেজর জেনারেল (অব.) গোলাম মহিউদ্দিন

রাজধানীর ইসিবি চত্বর এলাকায় নিউগিনি প্রোপার্টিজ আব...

সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন খারিজ

গত ২৭ আগস্ট সালমান শাহ হত্যা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য আশরাফুল হক ডনের পাঁচ দ...

এবার ঢাকা-খুলনা-কুষ্টিয়া অভিমুখে লংমার্চ ১১ দলের

সাত দফা দাবিতে আগামী ৩১ অক্টোবর ঢাকা থেকে খুলনা হয়...

প্রীতম-শাহতাজের বিচ্ছেদ

সংগীতশিল্পী ও সুরকার প্রীতম হাসান এবং অভিনেত্রী ও মডেল শাহতাজ মনিরা হাশেমের চ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা