ছবি : সংগৃহিত
জাতীয়

স্পেনের বিনিয়োগকে স্বাগত জানানো হবে

নিজস্ব প্রতিবেদক: পারস্পরিক স্বার্থে বাংলাদেশের যেকোনো খাতে স্পেনের বিনিয়োগকে স্বাগত জানানো হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আরও পড়ুন: ঢাবি-বিজয় সরণি স্টেশন চালু

বুধবার (১৩ ডিসেম্বর) বাংলাদেশে স্পেনের রাষ্ট্রদূত ফ্রান্সিসকো ডি অ্যাসিস বেনিতেজ সালাস বিদায়ী সাক্ষাৎ করতে গেলে প্রধানমন্ত্রী এ কথা বলেন। গণভবনে প্রধানমন্ত্রীর সাথে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের ব্রিফিংয়ে বলেন, প্রধানমন্ত্রী স্পেনের উদ্যোক্তাদের স্বাগত জানিয়েছেন। তারা বাংলাদেশে তাদের পছন্দের যেকোনো খাতে বিনিয়োগ করতে পারে।

আরও পড়ুন: নিরাপত্তা ও উন্নয়নের জন্য বড় হুমকি

তিনি জানান, সালাস তার দেশের কৃষিভিত্তিক শিল্পসহ বাংলাদেশে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছেন।

স্প্যানিশ রাষ্ট্রদূত জানান, ‘অনেক উদ্যোক্তা বাংলাদেশ সফর করতে এবং এখানে বিনিয়োগ করতে আগ্রহী।’

তিনি বলেন, স্পেনের হাসপাতাল ও কৃষি যন্ত্রপাতির মান খুবই ভালো।

আরও পড়ুন: রাজধানীতে বাসে আগুন

বৈঠকে বাংলাদেশের প্রধানমন্ত্রী ও স্প্যানিশ রাষ্ট্রদূত উভয়েই দুই দেশের মধ্যে বিদ্যমান সম্পর্ক নিয়ে সন্তোষ প্রকাশ করেন এবং ভবিষ্যতে এই সম্পর্ক আরও জোরদার হবে বলে আশা প্রকাশ করেন।

সান নিউজ/এসকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঈদের আগে কমলো স্বর্ণের দাম

ঈদুল আজহার আগে দেশের বাজারে স্বর্ণের দাম কমানোর সি...

শিশুদের ওপর বর্বরতা বন্ধ করার তাগিদ ইউনিসেফের

বাংলাদেশে ইউনিসেফের প্রতিনিধি রানা ফ্লাওয়ার্সের প...

রাশিয়ায় যুদ্ধক্ষেত্রে প্রাণ হারালেন কিশোরগঞ্জের যুবক

ইউক্রেন সীমান্তে ড্রোন হামলায় নিহত হয়েছেন কিশোরগঞ্...

লঙ্কা প্রিমিয়ার লিগে সাকিব

এবার লঙ্কা প্রিমিয়ার লিগে খেলবেন সাকিব আল হাসান। শ...

নিউইয়র্কের মেয়র মামদানির সঙ্গে জায়েদ খান, কী কারণ

ঢালিউড অভিনেতা জায়েদ খান শুক্রবার (২২ মে) রাতে ফেস...

ফরেনসিক রিপোর্টে যেসব তথ্য জানা গেছে

রাজধানীর পল্লবীতে সাত বছরের শিশু রামিসা আক্তারকে হ...

বিশ্বকাপে ইরানের বেইস ক্যাম্প যুক্তরাষ্ট্র থেকে সরলো মেক্সিকোয়

ফুটবল বিশ্বকাপ শুরুর সপ্তাহ তিনেক বাকি। এর আগে ইরা...

মঙ্গলে বসতি: স্পেসএক্সের নথিতে যেসব অদ্ভুত তথ্য

যুক্তরাষ্ট্রের শেয়ার বাজারের ইতিহাসে সবচেয়ে বড় আইপ...

হোয়াইট হাউসের কাছে ফের গুলি, বন্দুকধারী নিহত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের বাসভবন হোয়াইট হাউসের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা