সংগৃহীত
সারাদেশ

বাসের ধাক্কায় নিহত শিশু 

জেলা প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে রাস্তা পার হতে গিয়ে হানিফ পরিবহনের একটি বাসের ধাক্কায় সুরাইয়া আক্তার (৮) নামের এক শিশু নিহত হয়েছে।

আরও পড়ুন: দুর্বৃত্তদের আগুনে পুড়ল আদালত

বুধবার (১৩ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টায় সদর উপজেলার তেঁতুলতলা চব্বিশ টিউবওয়েল নামক স্থানে দিনাজপুর মহাসড়কে এই ঘটনা ঘটে।

নিহত সুরাইয়া গাইবান্ধা জেলা সদর উপজেলার নলডাঙ্গী নামাপাড়া গ্রামের মৃত সাইফুল ইসলামের মেয়ে। তার মা হাসনা বেগম ২য় বিয়ে করে স্বামী স্ত্রী ২ জনই চাকরির সুবাদে ঢাকায় থাকেন ও ছোটবেলা থেকেই শিশুটি ঠাকুরগাঁও সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নে তার নানা-নানীর কাছে বড় হচ্ছিল।

আরও পড়ুন: মাগুরায় দাঁড়িয়ে থাকা ট্রাকে আগুন

জানা গেছে, শিশু সুরাইয়া মাদরাসায় যাওয়ার উদ্দেশ্যে রাস্তা পারাপারের সময় সামনে থেকে হানিফ পরিবহনের একটি বাস ধাক্কা দেয়। এই সময় মাথা দ্বিখণ্ডিত হয়ে সে মারা যায়। পরে ঘটনাস্থলেই স্থানীয়রা এসে লাশটি উদ্ধার করে।

পরবর্তীতে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে আসে। শিশুটির পরিবারসহ ওই এলাকায় চলছে শোকের মাতম।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ঢাবি পপুলেশন সায়েন্সেস বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্সেস বিভাগ অ্যালাম...

১০০ কেজি ওজনেই অভিনেত্রী হওয়ার সিদ্ধান্ত সারা আলি খানের

ছোটবেলা থেকেই অভিনেত্রী হওয়ার স্বপ্ন দেখতেন বলিউড তারকা সারা আলি...

বিয়ের প্রলোভন দেখিয়ে মারমা তরুণী ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার

বান্দরবানে এক মারমা তরুণীকে ধর্ষণের অভিযোগে জাতীয়...

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

ঢাবিতে ১৬০ দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীকে সাদা ছড়ি ও আর্থিক সহায়তা প্রদান

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ও...

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবায় ঢাবি অপরাজিত চ্যাম্পিয়ন

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবা প্রতিযোগিতায় ঢাকা বিশ্ববিদ...

লিটন ও মিরাজের অনুপস্থিতিতে জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

আবুধাবিতে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচেই মাঠে নামার আগেই বড়...

যুক্তরাষ্ট্রকে ভারতে হস্তক্ষেপের আহবান মার্কিন আইনপ্রণেতার

ভারতের রাজধানী নয়াদিল্লিসহ দেশটির বিভিন্ন অঞ্চলে শিক্ষার্থীদের চলমান ‘ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা