সংগৃহীত ছবি
সারাদেশ

সড়কে প্রাণ গেল বাইক আরোহীর

জেলা প্রতিনিধি : মাদারীপুরের শিবচরে ঘন কুয়াশার কারণে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নিরব আহমেদ (২২) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। এসময় আরও একজন গুরুতর আহত হয়েছেন।

আরও পড়ুন : প্রশাসনকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে চাঁদায় বাল্কহেড পারাপার

রোববার (১০ ডিসেম্বর) রাত সাড়ে ১০টার দিকে শিবচর পৌরসভার চরশ্যামাইল এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত নিরব রাজৈর উপজেলার শানেরপাড় এলাকার নুর আলম মোল্লার ছেলে। আহত আশিক শিবচর উপজেলার যাদুয়ারচর এলাকার আবুল হোসেন মোড়লের ছেলে। তারা সম্পর্কে খালাতো ভাই।

আরও পড়ুন : সাগরে আটকে গেল পর্যটকবাহী জাহাজ

পুলিশ ও স্থানীয়া জানায়, সন্ধ্যায় নিরব ও আশিক তাদের মামা বাড়ি শিবচরের শিরুয়াইল এলাকায় আসেন। সেখান থেকে তারা মোটরসাইকেলে নিয়ে শিবচর বাজারের উদ্দেশ্য রওনা হন। সন্ধ্যা থেকে রাস্তায় প্রচণ্ড কুয়াশার কারণে তাদের গাড়ি চালাতে সমস্যা হলেও তারা শিবচরের দিকেই রওনা হন। পথিমধ্যে তারা শিবচর পৌরসভার চরশ্যামাইল গ্রামে কাজির মোড় নামক এলাকায় পৌঁছালে সেখানে রাস্তায় নির্মাণাধীন ব্রিজের গর্তের মধ্যে পড়ে যান। এসময় নিরব ও আশিক গুরুতর আহত হয়। পরে এলাকাবাসী তাদের উদ্ধার শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নিরবকে মৃত ঘোষণা করেন। আহত আশিককে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

নিহতের মামা টিপু মিয়া জানান, রাতে আমার বাড়ি থেকে খেয়ে ওরা শিবচরের দিকে রওনা হন। পথিমধ্য রাস্তায় ব্রিজ নির্মাণ করা হলেও সেখানে নিরাপত্তার জন্য কোনো বাঁশ বা কাঠের বেড়া না থাকায় আজ এই দুর্ঘটনা ঘটেছে।

আরও পড়ুন : পটুয়াখালীতে বিশ্ব মানবাধিকার দিবস পালিত

শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক আশিকুল হক জানান, রাতে দুইজন লোককে হাসপাতালে আনা হয়। এসময় আমরা পরীক্ষা-নিরীক্ষা করে নিরব নামে ওই রোগীকে কে মৃত অবস্থায় পাই এবং সাজ্জাদ হোসেন আশিককে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করি।

শিবচর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত গোলদার জানান, এটি একটি দুঃখজনক ঘটনা। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

পদত্যাগ করে যা বললেন ভারতের নারী বিশ্বকাপ জয়ী অধিনায়ক

গত বছর ওয়ানডে বিশ্বকাপে প্রথমবার ভারতকে শিরোপা জেত...

ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের কল্যাণে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্ম, বর্ণ, শ্রেণি ও পেশার কোনো ভেদাভেদ নয়, বরং দেশের প্রতিটি নাগরিকের সমান অ...

আইসিসির নতুন চক্রে আসছে বড় চমক

রেড-বল ক্রিকেটের রোমাঞ্চ ও জনপ্রিয়তা বিশ্বজুড়ে দিন দিন যেভাবে বৃদ্ধি পাচ্ছে...

ফেডারেশন কাপে বসুন্ধরা ও মোহামেডানের বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেলেও ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর...

প্রথম ওয়েব ফিল্ম নিয়ে দারুণ উচ্ছ্বসিত পায়েল

সাধারণ প্রেমের গল্প কিংবা ত্রিকোণ প্রেমের গণ্ডি পেরিয়ে বিবাহিত জীবনের টানাপোড়...

সমকামী ছদ্মবেশে যুক্তরাজ্যে আশ্রয়ের আবেদন বাংলাদেশিদের

বাংলাদেশ থেকে যুক্তরাজ্য যেয়ে নিজেদের সমকামী দাবি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা