ফাইল ছবি
সারাদেশ

সাগরে আটকে গেল পর্যটকবাহী জাহাজ

জেলা প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফ থেকে ৪৫ পর্যটক নিয়ে সেন্টমার্টিনে যাওয়ার পথে এমভি গ্রীন লাইন-১ নামে একটি জাহাজ সাগরের একটি ডুবোচরে আটকা পড়েছে। এতে ভোগান্তিতে পড়েন পর্যটকরা।

আরও পড়ুন: আওয়ামী লীগের যৌথসভা কাল

রোববার (১০ ডিসেম্বর) দুপুর ২ টার দিকে বঙ্গোপসাগরের শাহপরীর দ্বীপ এলাকায় আটকে যায় জাহাজটি।

জাহাজে থাকা পর্যটকরা বলেন, জাহাজটি নাফ নদের শাহপরীর দ্বীপ এলাকায় ডুবোচরে আটকে গিয়ে থমকে যায়। পরে জাহাজ থেকে সহযোগিতার জন্য কোস্টগার্ডকে খবর দেওয়া হয়।

আরও পড়ুন: মঙ্গলবার থেকে ৩৬ ঘণ্টার অবরোধ

পর্যটক সোহেল রানা জানান, সকালে দমদমিয়া জেটিঘাট দিয়ে রওনা করলেও একটি জায়গায় গিয়ে জাহাজটি ধাক্কা দিয়ে দাঁড়িয়ে যায়। জানা গেলো, ডুবোচরে আটকে গেছে জাহাজ এবং আমাদের যাত্রা থেমে যায়।

এ সময় অনেক চেষ্টা করেও ব্যর্থ হওয়ায় কোস্টগার্ডকে জানানো হয়। পরে কোস্টগার্ড এসে আমাদের উদ্ধার করে সেন্টমার্টিনে নিয়ে যায়।

আরও পড়ুন: বালুচাপায় শ্রমিকের মৃত্যু

কোস্টগার্ড সদর দফতরের মিডিয়া কর্মকর্তা লে. কর্নেল কমান্ডার খন্দকার মুনিফ তৌকি বলেন, ভাটার সময় হাওয়ায় জাহাজটি শাহপরীর দ্বীপের কাছে ডুবোচরে আটকে যায়।

তারা অনেক চেষ্টা করেও ব্যর্থ হওয়ার পর আমাদের জানানো হলে আমাদের জাহাজ নিয়ে তাদের উদ্ধার করি। পর্যটকরা এখন সুস্থ আছেন। তবে কয়েকজন ভয় পেয়েছেন। তাদেরকে সেন্টমার্টিন নেওয়া হচ্ছে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বিএনপি’র রবীন্দ্রনাথ 

এবার রবীন্দ্র-জয়ন্তীতে মাননীয় প্রধানমন্ত্রী তারেক...

নাট্যজন আতাউর রহমান আর নেই

দশ দিন লাইফ সাপোর্টে থাকার পর সোমবার (১১ মে) দিবাগত রাতে মারা গেছেন নাট্যব্যক...

মুখস্থ বিদ্যা ও সার্টিফিকেটনির্ভর শিক্ষাব্যবস্থা থেকে বের হতে হবে

চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলা করে কর্মস...

লেবাননে ড্রোন হামলায় নিহত দুই প্রবাসীর বাড়িতে শোকের মাতম

লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলের ড্রোন হামলায় নিহ...

ঈদুল আজহা পর্যন্ত দোকান-বিপণিবিতান রাত ১০টা পর্যন্ত খোলা

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে দোকান, বিপণিবিতান খো...

অনুমোদন পেল পদ্মা ব্যারেজ প্রকল্প

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কৃষি, পরিবেশ ও অর্থনীতি রক্ষা...

শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ছুটি

‎ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষে দেশের...

ইসলামী ব্যাংক সেন্ট্রাল ল্যাবরেটরির উদ্যোগে সেমিনার অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক সেন্ট্রাল ল্যাবরেটরির উদ্যোগে হামে...

একনেকে ৩৫ হাজার কোটি টাকার ‘পদ্মা ব্যারেজ’ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) প্র...

নারায়ণগঞ্জে বিদ্যুৎকেন্দ্রের ক্যান্টিনে গ্যাস লিকেজে বিস্ফোরণ,  দগ্ধ ১২

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে একটি বিদ্যুৎকেন্দ্রের ক্যা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা