ছবি: সংগৃহীত
সারাদেশ

বিষ দিয়ে মাছ নিধন, ক্ষতিগ্রস্ত চাষী

এস আর শফিক স্বপন, মাদারীপুর: পূর্ব শত্রুতার জের ধরে মাদারীপুরের ডাসারে আব্দুল কুদ্দুস মাতুব্বর (৪৫) নামে এক কৃষকের ঘেরে বিষ প্রয়োগ করে মাছ নিধন করেছে দূর্বৃত্তরা।

আরও পড়ুন: প্রজনন স্বাস্থ্যসেবার মান বৃদ্ধির লক্ষে মতবিনিময় সভা

এতে প্রায় ৭ লক্ষাধিক টাকার ক্ষতিসাধন হয়েছে বলে জানিয়েছেন ভুক্তভোগী। এ ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) ভোর রাতে উপজেলার মাইজপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা গেছে, উপজেলার কাজীবাকাই ইউনিয়নের পশ্চিম মাইজপাড়া গ্রামের মাছ চাষী আব্দুল কুদ্দুস মাতুব্বর দীর্ঘদিন যাবত ওই এলাকার বেশ কয়েকটি ঘেরে মাছ চাষ করে আসছেন। কিন্তু পূর্ব শত্রুতার জের ধরে রাতে ওই চাষীর একটি ঘেরে বিষ প্রয়োগ করে একদল দূর্বৃত্ত।

আরও পড়ুন: উলিপুরে বকেয়া টাকার দাবিতে বিক্ষোভ মিছিল

এতে বিভিন্ন প্রজাতির মাছ মরে ভেসে ওঠে। এ ঘটনায় ভুক্তভোগী কুদ্দুস মাতুব্বর বাদী হয়ে ডাসার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

ক্ষতিগ্রস্ত মাছ চাষী কান্না জরিত কণ্ঠে বলেন, আমি অনেক কষ্টের টাকায় ঘেরে মাছ চাষ করেছিলাম। কিন্তু আমাকে শেষ করে দিলো দূর্বৃত্তরা।

ডাসার থানার ওসি মো. কামাল হোসেন বলেন, এ বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

পদত্যাগ করে যা বললেন ভারতের নারী বিশ্বকাপ জয়ী অধিনায়ক

গত বছর ওয়ানডে বিশ্বকাপে প্রথমবার ভারতকে শিরোপা জেত...

হুথিদের হটিয়ে বাব আল-মান্দেব ও মোচা দখলের দাবি

বৈশ্বিক জ্বালানি বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ বাব আল-মান্দে...

অস্ট্রেলিয়ায় ডেঙ্গুর টিকার অনুমোদন

বিশ্বজুড়ে মশাবাহিত প্রাণঘাতী রোগ ডেঙ্গুর প্রকোপ দিন দিন বাড়তে থাকার প্রেক্ষা...

নীল শাড়িতে শরতকে বরণ করলেন পরীমনি

শরতের মেঘাচ্ছন্ন আকাশ কিংবা নদীর চরে সাদা কাশবনের দোলা—রূপসী ঋতুকে বরণ...

মেসির শেষ ম্যাচে কেমন হতে পারে আর্জেন্টিনার একাদশ

আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। বুয়েনস আইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে বেনিনের...

বাংলাদেশে আরো বেশি বিনিয়োগ বৃদ্ধির জন্য কানাডার প্রতি আহবান রাষ্ট্রপতির

বাংলাদেশে কানাডার বিনিয়োগ আরও বৃদ্ধির জন্য কানাডার প্রতি আহ্বান জানিয়েছেন রাষ...

মাত্র ৩৮ বছরেই ১৫৬ মেয়ের ‘বাবা’ মামুন বিশ্বাস

মাত্র ৩৮ বছর বয়সেই ১৫৬ অসহায় ও দরিদ্র মেয়ের বিয়ের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা