ছবি: সংগৃহীত
সারাদেশ

পানিতে ডুবে শিশুর মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর সেনবাগে খেলতে গিয়ে পানিতে ডুবে ২ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

আরও পড়ুন: একদিনে ১২ যানবাহনে আগুন

বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) সকাল সাড়ে ৯ টার দিকে উপজেলার সেনবাগ পৌরসভার ৫ন ম্বর ওয়ার্ডের কাদরা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত মোসাম্মৎ রাইসা আক্তার উপজেলার সেনবাগ পৌরসভার ৫নম্বর ওয়ার্ডের প্রবাসী আনোয়ারুল আজিম সোহেলের মেয়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, শিশুর মা বাড়িতে কাজে ব্যস্ত ছিলেন। এ সময় শিশু রাইসা ঘরের বাহিরে খেলছিল। কিছুক্ষণ পর সন্তানকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন মা।

আরও পড়ুন: সোনাসহ যাত্রী আটক

কোথাও না পেয়ে ঘরের পাশে পুকুরের পানিতে দেখতে পান। পরে তাকে উদ্ধার করে সেনবাগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক ওই শিশুকে মৃত ঘোষণা করেন।

সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজিম উদ্দিন জানান, নিহতের পরিবার বিষয়টি পুলিশকে অবহিত করেনি।

সান নিউজে/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভবিষ্যৎ বিশ্বের নেতৃত্বে তরুণদের প্রস্তুত করতে হবে : শিক্ষামন্ত্রী

বাংলাদেশের বিপুল তরুণ জনগোষ্ঠীকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করতে শিক্ষার আধুনিক...

ক্ষতিপূরণ ও নিরাপদ প্রত্যাবাসনে জোর দিচ্ছে বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

রোহিঙ্গা সংকট নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ এক মোড় তৈরি হয়েছে। আন্তর্জ...

প্রথমবার ভারত সফরে যাচ্ছেন নেপালের প্রধানমন্ত্রী

নেপালের নতুন রাজনৈতিক বাস্তবতায় গুরুত্বপূর্ণ এক কূটনৈতিক অধ্যায়ের সূচনা হতে য...

৭১ ও ২৪-এ সশস্ত্র বাহিনীর ভূমিকা ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে : প্রধানমন্ত্রী

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে দেওয়া এক বাণীতে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন,...

ভবিষ্যৎ বিশ্বের নেতৃত্বে তরুণদের প্রস্তুত করতে হবে : শিক্ষামন্ত্রী

বাংলাদেশের বিপুল তরুণ জনগোষ্ঠীকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করতে শিক্ষার আধুনিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা