সংগৃহীত
সারাদেশ

কুমিল্লায় বাসে আগুন

জেলা প্রতিনিধি: কুমিল্লা সদর দক্ষিণ থানা এলাকায় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি বাসে দুর্বৃত্তরা আগুন দিয়েছে। এতে বাসের সিট ও জানালার গ্লাস পুড়ে ছাই হয়ে যায়।

আরও পড়ুন: নোয়াখালী মুক্ত দিবস আজ

বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে দুর্বৃত্তরা কুমিল্লা নগরীর উনাইসার এলাকায় জিহান ফুটওয়ারের স্টাফ বাসে এই আগুন দেয়।

স্থানীয়রা বলছে, কুমিল্লা ইপিজেডের জিহান ফুটওয়্যার নামে একটি কোম্পানির স্টাফদের আনা-নেওয়া করত বাসটি। বুধবার ভোর ৪টার দিকে পার্কিং করে থাকা ঐ বাসটিতে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। এই সময় বাসে শুয়ে থাকা চালক হানিফ মিয়া আগুনের ফুলকি টের পেয়ে দ্রুত বাস থেকে নেমে জীবন বাঁচায়।

আরও পড়ুন: যাত্রীবাহী বাসে আগুন

বাসচালক মো. আনিস বলেন, বৃহস্পতিবার ভোর ৪টার দিকে তিনি বাসে ঘুমিয়ে ছিলেন। এই সময় খেয়াল করেন বাসে ভেতর থেকে আগুন জ্বলছে। তিনি কোন রকম বাস থেকে বের হয়। এই সময় বাস চালক দেখেন একজন লোক দৌড়ে পালাচ্ছে।

সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন ভূইয়া জানায়, তিনি খবর পেয়ে ঘটনাস্থলে যান। তবে কাউকে চিহ্নিত করতে পারেননি। পুলিশ ঘটনাস্থলেই আছে। এছাড়াও সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করে দুর্বৃত্তদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে। এই ঘটনায় আইনি প্রক্রিয়া চলছে।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা