ছবি: সংগৃহীত
স্বাস্থ্য

প্রজনন স্বাস্থ্যসেবার মান বৃদ্ধির লক্ষে মতবিনিময় সভা 

ভোলা প্রতিনিধি: কিশোর-কিশোরীদের প্রজনন স্বাস্থ্য ও অধিকার বিষয়ক সচেতনতা বৃদ্ধির লক্ষে ভোলার বোরহানউদ্দিনে প্রশাসনের ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আরও পড়ুন: উলিপুরে বকেয়া টাকার দাবিতে বিক্ষোভ মিছিল

বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) দুপুরে টায় বোরহানউদ্দিন হল রুমে ইয়ুথ পাওয়ার ইন বাংলাদেশ ও তারুণ্যের কন্ঠস্বর প্ল্যাটফর্মের যৌথ আয়োজনে ও নারীপক্ষের অধিকার এখানে, এখনই (RHRN-২) প্রকল্প সহযোগীতায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বোরহানউদ্দিন উপজেলার নির্বাহী অফিসার মো. রায়হান-উজ্জামান।

এ সময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- বোরহানউদ্দিন উপজেলা পরিবার পরিকল্পনা বিষয়ক কর্মকর্তা ডা. মো. মাসুম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো: মিজানুর রহমান, মহিলা বিষয়ক অধিদপ্তরের বোরহানউদ্দিন উপজেলার কর্মকর্তার প্রতিনিধি আবুল কালাম খানসহ বিভিন্ন ইউনিয়নের পরিবার কল্যাণ পরিদর্শিকা (এফডব্লিউবি), সাংবাদিক ও স্বেচ্ছাসেবকরা।

আরও পড়ুন: পানিতে ডুবে শিশুর মৃত্যু

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ইয়ুথ পাওয়ার ইন বাংলাদেশ-এর নির্বাহী পরিচালক আদিল হোসেন তপু। অনুষ্ঠানের সঞ্চালনা করেন তারুণ্যের কন্ঠস্বরের ভোলা জেলার সম্মনয়কারী আব্দুল্লাহ নোমান।

বক্তরা বলেন, বাংলাদেশের মোট ২৩ শতাংশ কিশোর-কিশোরী ও যুবক। কোনো ধরনের প্রস্তুতি এবং প্রজনন ও যৌন স্বাস্থ্য বিষয়ক জ্ঞান ছাড়াই এদের একটি বিরাট অংশ কৈশোরকালেই বাল্য বিয়ে, গর্ভধারণ এবং মায়ের ভূমিকায় আবর্তনী হচ্ছে।

নারীর প্রতি সহিংসতা, যৌন রোগের উচ্চহার ও সর্বোপরি ঝুঁকিপূর্ণ আচরণ সম্পর্কে কিশোর-কিশোরী এবং যুবক-যুবতীদের সম্মুখ ধারণা না থাকায় এ বিশাল জনগোষ্ঠী আরও বেশি ঝুঁকিপূর্ণ অবস্থায় সম্মুখীন হচ্ছে।

আরও পড়ুন: কলেজছাত্রকে কোপালো স্কুল শাখার ৩ ছাত্র

কিশোর-কিশোরীদের ও যুবকদের সচেতনতার সাথে নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। তাই ইউনিয়ন স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলো কিশোর-কিশোরীদের সেবার উপযোগী হিসেবে গড়ে তুলতে আমাদের কাজ করতে হবে।

এ প্রকল্পের মাধ্যমে কিশোর-কিশোরী এবং তরুণদের যৌন ও প্রজনন স্বাস্থ্য ও অধিকার সুরক্ষায় দক্ষতা বৃদ্ধি করতে কাজ করা হয়। কিশোর-কিশোরী ও তরুণদের স্থানীয় পর্যায়ের সেবাদানকারীদের সঙ্গে যোগাযোগ ও সেবার মান উন্নয়নের ভূমিকা রাখছে তারুণ্যের কণ্ঠস্বরের স্বেচ্ছাসেবকরা।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা