ছবি: সংগৃহীত
সারাদেশ

তারুণ্যের কণ্ঠস্বর প্ল্যাটফর্মের ত্রৈ-মাসিক সভা 

ভোলা প্রতিনিধি: ভোলায় কিশোর-কিশোরী, তরুণ ও যুবদের ক্ষমতায়নের মাধ্যমে যৌন ও প্রজনন স্বাস্থ্য এবং অধিকার সচেতনতায় দক্ষতা বৃদ্ধিতে তারুণ্যের কণ্ঠস্বর প্ল্যাটফর্মের ত্রৈ-মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

আরও পড়ুন: নির্বাচনে উস্কানি দিলে মেনে নেব না

রোববার (৩১ ডিসেম্বর) সকালে ভোলা জেলা প্রশাসক কার্যলয়ের হল রুমে এই সভা অনুষ্ঠিত হয়।

ইয়ূথ পাওয়ার ইন বাংলাদেশ-এর আয়োজনে নারীপক্ষের অধিকার এখানে, এখনই (আরএইচআরএন-২) প্রকল্পের মাধ্যমে তারুণ্যের কণ্ঠস্বর প্ল্যাটফর্ম-এর সমন্বয়ে সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ভোলা জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক তাপস কুমাড় শীল।

আরও পড়ুন: বই উৎসবের উদ্বোধন

তারুণ্যের কণ্ঠস্বর প্ল্যাটফর্মের জেলা সমন্বয়কারী আব্দুল্লাহ আল নোমানের সঞ্চলনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন ইয়ূথ পাওয়ার ইন বাংলাদেশ’র নির্বাহী পরিচালক আদিল হোসেন তপু।

এ সময় আরও বক্ত্যব রাখেন- তারুণ্যের কণ্ঠস্বর প্ল্যাটফর্মের সদস্য হাজেরা বেগম ইমা, আমান উল্ল্যাহ রাব্বি, তরিকুল ইসলাম, ফরজানা আক্তার মিম, গোপাল চন্দ্র দে সহ অন্যান্য সদস্যরা। এ সময় উপস্থিত ছিলেন এখন টিভির সাংবাদিক ইমতিয়াজুর রহমান।

আরও পড়ুন: আরও ২ দিনের কর্মসূচি

নারীর প্রতি সহিংসতা, যৌন রোগের উচ্চহার, সর্বোপরি ঝুঁকিপূর্ণ আচরণ সম্পর্কে কিশোর-কিশোরী এবং যুবক-যুবতীদের সম্যক ধারণা না থাকায় এই বিশাল জনগোষ্ঠী আরও বেশি ঝুঁকিপূর্ণ অবস্থার সম্মুখীন হচ্ছে।

তাই ২০৩০ সালের মধ্যে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের লক্ষ্যে কিশোর-কিশোরীদের প্রজনন স্বাস্থ্য সেবার উপর সচেতন করতে হবে। তাহলেই আগামী দিনে কিশোরী থেকে প্রাপ্তবয়স্ক সব নারীর মানসিক স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা সম্ভব হবে।

আরও পড়ুন: স্মার্টফোনের গতি বাড়াবেন যেভাবে

প্রজনন স্বাস্থ্যসেবা নিয়ে সামাজিক সমস্যা ও কুসংস্কার দূরীকরণ এবং বিদ্যমান সরকারি সেবাসমূহের অধিকতর ব্যবহারের মাধ্যমে সকল কিশোর-কিশোরীদের প্রজনন স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কাজ করে তারুণ্যের কন্ঠস্বর প্লাটফর্ম সংগঠনটি।

সভায় জেলা, উপজেলা ও ইউনিয়ন কিশোর-কিশোরী স্বাস্থ্যসেবা ব্যবস্থাপনা ও সমন্বয় কমিটি সক্রিয়করণ, ভবিষ্যত প্রজন্মের সঠিক, সুস্থ ও সুন্দরভাবে বেড়ে উঠতে কিশোর-কিশোরী যৌন প্রজনন স্বাস্থ্যসেবা আরও প্রান্তিক পর্যায়ে পৌঁছে দিতে নতুন নতুন উদ্যোগ গ্রহণ, সেবাদাতা ও গ্রহীতাদের সহনশীল ও বন্ধুসুলভ আচরণের জন্য প্রস্তুত করাসহ কৈশোর বান্ধব স্বাস্থ্যসেবা প্রদানের জন্য মা ও শিশু কল্যাণ কেন্দ্র এবং ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সের কিশোর-কিশোরী কর্ণারের ভৌত অবকাঠামো উন্নয়ন ও আধুনিকায়ন এবং গোপনীয়তা রক্ষায় আরও কার্যকর পদক্ষেপ গ্রহণ করার প্রত্যাশা ব্যক্ত করেন অতিথিরা।

আরও পড়ুন: বাড়ছে শীতের তীব্রতা

উল্লেখ্য, তারুণ্যের কন্ঠস্বর প্ল্যাটফর্ম সামাজিক সমস্যা ও কুসংস্কার দূরীকরণ এবং বিদ্যমান সরকারি সেবাসমূহের অধিকতর ব্যবহারের মাধ্যমে সকল কিশোর-কিশোরীদের প্রজনন স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণে কাজ করে যাচ্ছে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বিএনপি সব নাগরিকের অধিকার সংরক্ষণে দৃঢ় প্রতিজ্ঞ: খন্দকার নাসির

ফরিদপুরের বোয়ালমারীতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে ৩২ প্...

হামের উপসর্গে আরও ৮ মৃত্যু

গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে দেশে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন কর...

চালু হবে পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল: প্রধানমন্ত্রী

শিশুস্বাস্থ্যের উন্নয়নে দেশের পাঁচ বিভাগ ও জেলায় ২০০ শয্যাবিশিষ্ট বিশেষায়িত শ...

নবীপ্রেমের স্লোগানে মুখরিত মুন্সীগঞ্জ, শত পতাকায় স্বাগত র‍্যালি জুলুস 

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দাওয়াতে ইসলামী বাংলাদেশ, মুন্সীগঞ্জ জেলার উদ্...

গুইমারায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত

খাগড়াছড়ির গুইমারায় মাইক্রোবাস ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মোটরসা...

যারা ফ্যামিলি কার্ডের বিপক্ষে ছিল তারা গুপ্ত-সুপ্ত: আইনমন্ত্রী

যারা ফ্যামিলি কার্ডের বিপক্ষে ছিল, তাদের ‘গুপ্ত-সুপ্ত’ বলে মন্তব্...

নোয়াখালীতে মাদকবিরোধী অভিযানে ৩ জনের কারাদণ্ড

নোয়াখালীর বেগমগঞ্জে মাদকবিরোধী অভিযানে তিনজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থ...

জামিন না পেয়ে আইনজীবী ও স্ত্রীকে কুপিয়ে জখম, মূল আসামি গ্রেফতার

মাদক মামলায় গ্রেফতারি পরোয়ানা জারির ঘটনায় ক্ষুব্ধ হয়ে নিজের আইনজীবী ও তার স্ত...

প্রাকৃতিক উপায়ে যেভাবে ঘর থেকে টিকটিকি দূর করবেন

ঘরে ঢুকতেই দেয়াল বেয়ে টিকটিকি ছুটে বেড়ানোর দৃশ্য অনেকের কাছেই অস্বস্তিকর। যদি...

ইসলামী ব্যাংকের উপশাখাসমূহের অর্ধ-বার্ষিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর চট্টগ্রামের তিনটি জোন ও একটি কর্পোরেট শাখা,...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা