সংগৃহীত
সারাদেশ

কৃষককে পিটিয়ে হত্যা

জেলা প্রতিনিধি: গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে রমজান আলী (৫৫) নামের এক কৃষককে পিটিয়ে হত্যা করা হয়েছে।

আরও পড়ুন: কাভার্ড ভ্যানচাপায় নিহত ২

মঙ্গলবার (১৪ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার হরিরামপুর ইউনিয়নের রামপুরা গ্রামে এই ঘটনা ঘটে।

নিহত রমজান আলী ঐ এলাকার মৃত সদলু মিয়ার ছেলে। হরিরামপুর ইউনিয়নের চেয়ারম্যান আজহারুল ইসলাম বিপ্লব এ বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়দের বরাতে তিনি বলেন, রামপুরা গ্রামে ১০% জমি নিয়ে রমজান আলীর সঙ্গে দীর্ঘদিন থেকে পার্শ্ববর্তী শফিকুল ইসলামের বিরোধ চলে আসছিল। আজ সকালে ঐ জমিতে আলু রোপণের কাজ করছিলেন রমজান আলী। খবর পেয়ে শফিকুল ইসলাম ও তার স্ত্রী ঐ জমিতে এসে রমজান আলীর সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। একপর্যায়ে শফিকুল ইসলাম ও তার স্ত্রী হাতে থাকা লাঠি দিয়ে রমজান আলীর বুক, পিঠ ও মাথায় আঘাত করলে গুরুতর অসুস্থ হয়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন তিনি।

আরও পড়ুন: ট্রাক চাপায় ব্যবসায়ী নিহত

গোবিন্দগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আলম শাহ জানান, কৃষক হত্যার ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ৩ জনকে আটক করা হয়েছে। মূল অভিযুক্তদের গ্রেফতারে পুলিশ কাজ করছে।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বস্তির অলিগলি থেকে নতুন সেনসেশন আরেক লিওনেল

আর্জেন্টিনা ফুটবলে 'লিওনেল' নামটি মানেই অন্যরকম এক আবেগ। নীল-সাদা জার...

ভালো ফল নয়, দক্ষতা অর্জনে ভাষা শিখতে হবে: ববি হাজ্জাজ

ভাষাশিক্ষাকে কেবল পরীক্ষায় ভালো ফল অর্জনের মধ্যে সীমাবদ্ধ না রেখে...

প্রথম ইনিংসে ৩৪৬ রানে অলআউট টাইগাররা, জবাবে ব্যাট করছে আফগানরা

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করে স...

কেরালার সাবেক মুখ্যমন্ত্রী বিজয়ন আটক

রাজধানী দিল্লি ও এর আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাঁড়াশি অভিয...

আফগানদের প্রতিরোধে ধুঁকছে বাংলাদেশ

আবুধাবিতে যেন প্রতীক্ষার এক মহাকাব্য রচিত হলো টেস্টের দ্বিতীয় দিনে। ব্যাট ও ব...

খাগড়াছড়িতে কৃষি পণ্যের রপ্তানি সক্ষমতা বৃদ্ধিতে মতবিনিময় সভা

পার্বত্য চট্রগ্রামের খাগড়াছড়িতে উৎপাদিত কৃষি পণ্...

এবার আচারের বয়ামে হীরা, সোনা, প্লাটিনাম ও রুবি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এবার আচারের...

জমি দখলের প্রতিবা‌দে সমা‌বেশ-বি‌ক্ষোভ মি‌ছিল

রাতের আধাঁরে দুই শত বছরের পুরানো কাঁঠাল গাছসহ বিভি...

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, ছুটি ঘোষণা

জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন এবং পালন সংক্রান্ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা