সংগৃহীত ছবি
সারাদেশ

সিলিন্ডার বিস্ফোরণে হিহত ১, দগ্ধ ১২

জেলা প্রতিনিধি : ময়মনসিংহ নগরীতে বেলুন ফোলানোর গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ১ শিশুর মৃত্যু হয়েছে। এ সময় দগ্ধ হয়েছেন আরও ১২ জন।

আরও পড়ুন : নাশকতার প্রতিবাদে পাবনায় বিক্ষোভ

মঙ্গলবার (১৪ নভেম্বর) দুপুরে নগরীর ৩২ নম্বর ওয়ার্ডের কালিবাড়ি দক্ষিণপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। তবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে দায়িত্বপ্রাপ্ত উপ-পরিদর্শক (এসআই) মো. জাহাঙ্গীর আলম বলেন, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত হাসপাতালে ১২ জন ভর্তি হয়েছেন।

আরও পড়ুন : প্রবাসীর স্ত্রী ও দুই মেয়ের লাশ উদ্ধার

ময়মনসিংহ ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা জুলহাস জানান, কালিবাড়ি এলাকার দক্ষিণপাড়া এলাকার ইদ্রিস আলীর ভাড়া বাসায় এক বেলুন বিক্রেতা বসবাস করতেন। ঘরে রাখা ওই সিলিন্ডার বিস্ফোরণে অন্তত ১২ জন আহত হয়েছেন। এক শিশুর মৃত্যু হয়েছে। বিস্ফোরণের ঘটনায় দুটি টিনের চালা উড়ে গেছে।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহ কামাল আকন্দ বলেন, এই ঘটনায় ঘটনাস্থলেই একজন মারা গেছে। পুলিশ ঘটনাস্থলে কাজ করছে।

সান নিউজ/এসকে/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা