সংগৃহীত
সারাদেশ

ফরিদপুরে বাসে ও ট্রাকে আগুন

জেলা প্রতিনিধি: ফরিদপুর জেলা শহরে একটি বাস ও ট্রাকে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

আরও পড়ুন: যুবলীগ নেতা হত্যা, আটক ৪

সোমবার (১৩ নভেম্বর) ভোর রাতে ফরিদপুর নতুন বাসস্ট্যান্ডে ১ টি বাসে ও রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শহরের ধলার মোড় এলাকায় ১ টি ট্রাকে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। ফরিদপুর কোতয়ালী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ জলিল এ তথ্যটি নিশ্চিত করেছে।

পুলিশ বলছে, সোমবার ভোররাত ৪টার দিকে ফরিদপুর বাসস্ট্যান্ডের উত্তর দিকে টার্মিনালের পেছনের দিকে দাঁড়িয়ে থাকা সাউদিয়া পরিবনের ৫২ আসনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে বাসের আসনগুলো পুড়ে যায়। ঐ সময় ওই বাসের ভেতর সহযোগী বাঁকা মাতুব্বর (৪৫) ঘুমাচ্ছিলেন। ধোয়ায় তার ঘুম ভেঙে গেলে বাস থেকে বেরিয়ে আসেন।

আরও পড়ুন: গাঁজাসহ আটক ৩

বাঁকা জানান, আমি বাসের সামনের দিকে কয়েল জ্বলিয়ে ঘুমাচ্ছিলেন। ঘুম ভেঙে উঠে দেখতে পাই বাসের পিছনে আগুন জ্বলছে। আমি দ্রুত বাসের সামনের দিকের দরজা খুলে বের হয়ে আসি। অল্প সময়ের মধ্যে পুরো বাসটিতে আগুন ছড়িয়ে পড়ে।

তিনি জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এর মাধ্যমে খবর দেয় ফায়ার সার্ভিসে। পরে ফরিদপুর ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে এসে আগুন নেভায়। আগুনে বাসের ভেতরের অংশ পুড়ে যায়।

ফায়ার সার্ভিসের সাব অফিসার আকতার হোসেন জানান, এটা কোনো দুর্বৃত্তরা করেছে। বাসের ভেতরের সিট পুরোটা পুড়ে গেছে। ১ ঘণ্টার চেষ্টায় ভোর ৫টার দিকে আগুন নেভাতে সক্ষম হই।

আরও পড়ুন: মোংলা উপজেলা পরিষদ পেল নান্দনিক ভবন

এর আগে গতকাল রোববার রাত সাড়ে ৭টার দিকে শহরতলীর ধলার মোড় এলাকায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ১টি ট্রাকে আগুন দেওয়ার ঘটনা ঘটে।

ট্রাকচালক মাহবুবুর রহমান বলেন, ট্রাকটি তার বাড়ির সামনে রেখে নামাজ পড়তে যান। নামাজ পরে এসে তিনি ট্রাকের সামনের দরজা খোলা অবস্থায় পান ও ট্রাকের সামনে আগুন জ্বলতে দেখেন। পরে খুব দ্রুত স্থানীয়দের সহায়তায় আগুন নিভিয়ে ফেলেন। আগুনে ট্রাকের সামনের অংশ পুড়ে গেছে বলে জানান তিনি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুর কোতয়ালী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ জলিল জানান, বাস-ট্রাকে আগুন দিয়ে কেউ ছাড় পাবে না। যেভাবেই হোক আমরা তাদের ধরে ফেলব। শুধুমাত্র একটু সময়ের অপেক্ষা।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা