সংগৃহীত ছবি
ফিচার

তুরস্কের নারী বেলুন পাইলট ওজদেম

আন্তর্জাতিক ডেস্ক: তুরস্কের কাপাডোকিয়ায় হট এয়ার বেলুনে চড়া পর্যটকদের কাছে অন্যতম আকর্ষণীয় এক বিষয়। ১০ বছর ধরে এমন বেলুনের পাইলট হিসেবে কাজ করছেন মেলতেম ওজদেম।

আরও পড়ুন: শিসের সুরেই যোগাযোগ করেন

প্রতিদিন সকালে সূর্য ওঠার আগে কাপাডোকিয়ার পাহাড়গুলো পর্যটকদের কোলাহলে পূর্ণ থাকে। কয়েক ডজন রঙিন বেলুন ধীরে ধীরে ফুলতে থাকে। আর তখনই মেলতেম ওজদেমের কাজ শুরু হয়। তুরস্কে হট এয়ার বেলুন পাইলট হিসেবে কাজ করা গুটিকয়েক নারীর একজন তিনি। যখন দিনের প্রথম সূর্যের রশ্মিগুলো দেখা যায়, তখন কাপাডোকিয়ার আকাশে এক অপূর্ব সুন্দর দৃশ্য তৈরি হয়। মেলতেম ওজদেম তার বেলুনকে অদ্ভুত পাহাড়গুলোর উপর দিয়ে উড়িয়ে নিয়ে যান। এই সময় রেডিও সাহায্যে তিনি কন্ট্রোল সেন্টারের সঙ্গে যোগাযোগ রাখেন।

১০ বছরের বেশি সময় ধরে তিনি বেলুন পাইলট হিসেবে কাজ করছেন। তিনি কখনো বিপদে পড়েননি বলে জানান। ওজদেমের জীবনের পুরোটা জুড়ে এখন বেলুন। প্রায়ই তিনি স্থানীয় বেলুন ওয়ার্কশপে ঢুঁ মেরে তার অর্ডার করা বেলুনের রং আর প্যাটার্ন দেখেন। পূর্ব-মধ্য আনাতোলিয়ার অন্য নারীদের কাছে রোল মডেলও হয়ে উঠতে চান তিনি।

ওজদেম বলেন, আমরা গৃহিণীদের অন্তত কয়েক ঘণ্টা এখানে কাজ করানোর চেষ্টা করি। এভাবে তারা সংসারেও কিছু অর্থের সংস্থান করতে পারেন। এছাড়া তাদের ব্যক্তিগত উন্নয়নেও কাজে লাগাতে পারে।

ওজদেমের সহায়তা নিয়ে ভবিষ্যতে আরও অনেক নারী কাপাডোকিয়ার আকাশে উড়ে বেড়াবে বলে আশা করা যায়।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে  বিদ্যুৎস্পৃষ্টে ৩ বছরের শিশুর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফারদিন (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছ...

অরিজিতের প্লেব্যাক ছাড়ার সিদ্ধান্ত অপ্রত্যাশিত নয় : আমাল মালিক

চলতি বছরের শুরুতে হিন্দি চলচ্চিত্রে প্লেব্যাক গান থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়...

সাভার ডেইরী ফার্মে বহিরাগতের হামলায় এক কর্মচারী মৃত্যুশয্যায় 

সাভার কেন্দ্রীয় গো প্রজনন ও দুগ্ধখামারে (ডেইরীফার্ম) বহিরাগত এক বখাটের মারধরে...

তরুণ কলাম লেখক ফোরামের আইন বিষয়ক সম্পাদক নোবিপ্রবির রেদোয়ান

‎বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের ২০২৬-২৭ কার্যবর্ষের কেন্দ্রীয় নির্বাহী...

ইরানের নিরাপত্তা কাউন্সিলের নতুন সচিব মোহসেন রেজায়ি

ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের (SNSC) নতুন সচিব হিসেবে সাবেক ইস...

সব সরকারি দপ্তরে সৌরবিদ্যুতের ব্যবহার বাড়ানোর নির্দেশ

সরকারি দপ্তরগুলোতে সৌরবিদ্যুতের ব্যবহার বাড়ানোর নির্দেশ দিয়েছে মন্ত্রিপরিষদ ব...

আগামী কয়েকদিন যেমন থাকবে আবহাওয়া

ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় আগামী কয়েক দিন হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অব্...

কুমিল্লায় প্রথম ইভা, পেয়েছেন ১২৫০ মধ্যে ১২১৭ নম্বর

২০২৬ সালের এসএসসি পরীক্ষায় কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে অসাধারণ ফলাফল করে কু...

ক্রেডিট বা ডেবিট কার্ডে ওয়াই-ফাইয়ের মতো চিহ্নটি কী বোঝায়?

ক্রেডিট বা ডেবিট কার্ড হাতে নিলে বিভিন্ন ধরনের চিহ্ন চোখে পড়ে। এর মধ্যে ওয়াই-...

আইফোনে বড় পরিবর্তন আনছে অ্যাপল!

আইফোন উন্মোচনের ২০ বছর পূর্তি উপলক্ষে বড় ধরনের পরিবর্তনের পরিকল্পনা ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা