সংগৃহীত
সারাদেশ

ট্রাক চাপায় ব্যবসায়ী নিহত

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর সেনবাগে দ্রুত গতির ট্রাক চাপায় মো.শাহাদাত হোসেন ওরফে সাধন (৩৮) নামের এক ব্যবসায়ী নিহত হয়েছেন।

আরও পড়ুন: খাগড়াছড়িতে আবাসন প্রকল্প উদ্বোধন

মঙ্গলবার (১৪ নভেম্বর) সকালে ফেনী-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের দরগাবাড়ি পোল এলাকার জেবিএম ব্রিকফিল্ডের সামনে এই দুর্ঘটনা ঘটে।

নিহত মো.শাহাদাত হোসেন উপজেলার কাবিলপুর ইউনিয়নের শায়েস্তানগর গ্রামের আবদুস সাত্তারের ছেলে। তিনি এলাকায় শাহাদাত স্টোর নামে একটি ব্যবসা প্রতিষ্ঠানের কর্ণধার ছিলেন।।

আরও পড়ুন: প্রবাসীর স্ত্রী ও দুই মেয়ের লাশ উদ্ধার

স্থানীয় সূত্রে জানা গেছে, ফজর নামাজ শেষে প্রাত ভ্রমনে বের হন সাধন। জেবিএম ব্রিকফিল্ডের সামনে দিয়ে যাওয়া মহাসড়কটি পার হওয়ার সময় ফেনী অভিমুখী দ্রুতগতির একটি ট্রাক তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। স্থানীয় লোকজন তার রক্তাক্ত মরদেহ রাস্তার পাশে পড়ে থাকতে দেখে উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়।

সেনবাগ থানার উপপরিদর্শক (এসআই) মো.সোহেল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এটা হাইওয়ে পুলিশের বিষয়। এটা তারা দেখবে। এ ঘটনায় থানায় কেউ কোনো অভিযোগ করেনি। তবে আমরা খবর নিয়েছি ঘটনা সত্য।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

নিখোঁজ শিশু: শৈশবের কালো ছায়া ও ভঙ্গুর সমাজব্যবস্থা

একটি শিশু নিখোঁজ হলে একটি পরিবার শুধু সন্তানকেই হার...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

পাঁচ দশক পেরিয়েও অপ্রতিরোধ্য এফ-১৬

প্রথম আকাশে ওড়ার দীর্ঘ ৫০ বছরের বেশি সময় পার হলেও কিংবদন্তি যুদ্ধবিমান এফ-১৬...

ফের ইরানে বড় হামলার ছক যুক্তরাষ্ট্রের

মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে ফের চরম সংঘাতের শঙ্কা দানা বাঁধছে। ইরানের বিরুদ্ধে...

বড় পর্দায় ফেরার অপেক্ষায় তাসনিয়া ফারিণের ভক্তরা

ছোট পর্দার গণ্ডি পেরিয়ে বড় পর্দায় নিজের শক্ত অবস্থান তৈরি করেছিলেন জনপ্রিয় অভ...

ঢাবি বিজ্ঞান কারখানার সক্ষমতা বৃদ্ধিতে আধুনিক যন্ত্রপাতির উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান কারখানার আধুনিকায়ন এব...

নেপাল ও বাংলাদেশের মতো অরাজক পরিস্থিতি তৈরির পাঁয়তারা চালাচ্ছে কংগ্রেস : বিজেপি

ভারতে চলমান রাজনৈতিক বিক্ষোভ ও সংঘাতের জেরে দেশটির প্রধান বিরোধী দল কংগ্রেসের...

আশুলিয়ায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১

রাজধানীর উপকন্ঠ সাভারের-আশুলিয়ায় ২৪ ঘণ্টার ব্যবধান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা