ছবি-সংগৃহীত
জাতীয়

ভারতে ইলিশ রফতানি বন্ধ 

জেলা প্রতিনিধি: প্রজনন মৌসুমের কারণে বৃহস্পতিবার-২ নভেম্বর পর্যন্ত বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রফতানি বন্ধ রয়েছে। এ বছরও দুর্গাপূজা উপলক্ষ্যে ভারতে ইলিশ রফতানির টার্গেট পূরণ করা সম্ভব হচ্ছে না।

আরও পড়ুন : ২২ অক্টোবর সব স্বর্ণের দোকান বন্ধ

বেনাপোল বন্দর সূত্র জানায় , সরকার অনুমোদিত ৩৯৫০ টনের মধ্যে গত ২০ দিনে ভারতে ৬০৯ টন ইলিশ রফতানি হয়েছে।প্রয়োজন।

রফতানি কারক সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, দেশের চাহিদার বিপরীতে ইলিশ আহরণ কমে যাওয়ায় সরকার দেশের বাইরে রফতানি বন্ধ করেছে। দুর্গাপূজা উপলক্ষ্যে সরকার প্রতি বছর নির্দিষ্ট পরিমাণ ইলিশ ভারতে রফতানি করে আসছে।

পশ্চিমবঙ্গের বাঙালিরা পূজার সময়কালে অতিথি আপ্যায়নে বাংলাদেশের ইলিশের ভরসায় থাকেন। এ বছর দেশের ৭৯ টি ব্যবসায়ী প্রতিষ্ঠানকে ৩০ নভেম্বর পর্যন্ত সময় বেঁধে দিয়ে ৩৯৫০ টন ইলিশ রফতানির অনুমতি দেয় সরকার।

আরও পড়ুন : পেঁয়াজের দাম কমেছে

২১ সেপ্টেম্বর থেকে শুরু হয় ইলিশ রফতানি। এ পর্যন্ত ২৯টি প্রতিষ্ঠান ৬০৯ টন ইলিশ রফতানি করতে পেরেছে। এর মধ্যে ১২ অক্টোবর-২ নভেম্বর পর্যন্ত ২২ দিন প্রজনন মৌসুমের কারণে ইলিশ ধরা ও বিক্রিতে নিষেধাজ্ঞায় রফতানি বন্ধ করা হয়। রফতানি কারক বাকি ইলিশ পাঠাতে সময় বৃদ্ধির আবেদন করবেন।

ইলিশ রফতানি কারক প্রতিষ্ঠান সততা ফিসের রেজাউল ইসলাম জানান, সময় না বাড়ালে সব ইলিশ রফতানি সম্ভব হবে না। যদি সরকার সময় বৃদ্ধি করে তবেই বাকি ইলিশ পাঠানো যাবে।

আরও পড়ুন : ধান কিনবে সরকার

বেনাপোল মৎস্য পরিদর্শন কেন্দ্রের ফিশারিজ কোয়ারেন্টাইন অফিসার মাহাবুবুর রহমান বলেন, প্রজনন মৌসুমের কারণে ১২ অক্টোবর- আগামী ২২ দিন ভারতে ইলিশ রফতানি বন্ধ থাকবে। এতে সব ইলিশ এ বছর রপ্তানি হচ্ছে না। ২০২২ সালে ইলিশ রফতানির অনুমতি ছিল ৩০০০টন। তখন সময় কমের কারণে ১৩০০ টন ইলিশ রফতানি হয়েছিল।

সান নিউজ/এমএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

লিটন ও মিরাজের অনুপস্থিতিতে জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

আবুধাবিতে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচেই মাঠে নামার আগেই বড়...

যুক্তরাষ্ট্রকে ভারতে হস্তক্ষেপের আহবান মার্কিন আইনপ্রণেতার

ভারতের রাজধানী নয়াদিল্লিসহ দেশটির বিভিন্ন অঞ্চলে শিক্ষার্থীদের চলমান ‘ক...

রৌমারীতে ট্রাকচাপায় এক পরিবারের তিনজনসহ নিহত ৫

কুড়িগ্রামের রৌমারীতে ট্রাকচাপায় ইজিবাইকের একই পরিব...

ইনানী রিসোর্টে আগুনে নিহতের সংখ্যা বেড়ে ১০

কক্সবাজারের উখিয়ার ইনানীতে টুপটুপ রিসোর্ট অ্যান্ড...

ঢাবি শিক্ষার্থী তেহামীর মৃত্যুতে উপাচার্যের গভীর শোক প্রকাশ

কক্সবাজারের ইনানীতে একটি রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ড...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা