ছবি-সংগৃহীত
বাণিজ্য

ধান কিনবে সরকার

নিজস্ব প্রতিবেদক : আমন মৌসুমে বিভিন্ন বাজার থেকে ৬ লাখ টন ধান ও চাল কিনবে সরকার। প্রতি কেজি সিদ্ধ চাল ৪৪ টাকা, ও ধান ৩০ টাকা দরে কেনা হবে।

আরও পড়ুন : বাড়ল ডিমের দাম

রোববার (৮ অক্টোবর) খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির সভা শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান ।

তিনি জানান, এ বছর মোট ৪ লাখ মেট্রিক টন সিদ্ধ চাল, ১ লাখ টন আতপ চাল ও ২ লাখ ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। প্রতি কেজি সিদ্ধ চাল ৪৪ টাকা, আতপ চাল ৪৩ টাকা ও ধান ৩০ টাকা দরে কেনা হবে। নভেম্বরের মধ্য ৭ দিন থেকে এ সংগ্রহ শুরু হবে।

আরও পড়ুন : ৯ দিনে ভারতে গেল ৬০০ মেট্রিক টন ইলিশ

তিনি আরও বলেন, আমাদের সাড়ে ৪ লাখ মেট্রিক টন গম পাইপলাইনে রয়েছে। আশা করছি আমাদের মজুদ ও বিতরণ ব্যবস্থা ভালো। আমরা ব্যবসায়ীদের সার্বক্ষণিক মনিটরিং করছি।

সান নিউজ/এমএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

সরকারের গণভোটের কথায় নতুন সংকট সৃষ্টি হবে: গোলাম পরওয়ার

সংবিধান সংশোধনে পুনরায় গণভোটের কথা বলে বর্তমান সরক...

কিছু রাজনৈতিক দল অনাকাংখিত ঘটনাকে পূঁজি করে দেশে অরাজগতা সৃষ্টির পায়তারা করছে

কিছু রাজনৈতিক দল কিছু অনাকাংখিত ঘটনাকে পূঁজি করে দেশে অরাজগতা সৃষ্টির পায়তারা...

সেপ্টেম্বরে রেমিট্যান্স এলো ২৭৪ কোটি ডলার

প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স বা প্রবাসী আয়ে ইতিবা...

ফেনীতে নানা বাড়ির অতীত স্মৃতি স্মরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নানা বাড়ির জেলায় এসে অতীত স্মৃতি স্মরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা