সংগৃহীত
জাতীয়

নির্বাচনের মাধ্যমে জনপ্রিয়তা প্রমাণ করুন

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের মানুষ বিএনপি থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। নির্বাচনে আসুন, পারলে নির্বাচনের মাধ্যমে নিজেদের জনপ্রিয়তা প্রমাণ করুন এ কথা বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

আরও পড়ুন: যুক্তরাষ্ট্র গেলেন বিমান প্রধান

শনিবার (১৪ অক্টোবর) বিকেলে রাজধানীর কাওলার সিভিল এভিয়েশন মাঠে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের আয়োজিত এক সমাবেশে বক্তৃতাকালে তিনি এসব কথা জানান।

তিনি বলেন, আজ আমরা দেখেছি, যারা জনগণ থেকে বিমুখ হয়েছে, সন্ত্রাসী-জঙ্গির উত্থান যারা করেছিল, দেশকে যারা ধ্বংস করে দিয়েছিল, তারাই আবার অনেক কথা বলে। এসব কথা বলে লাভ নাই। দেশের মানুষ আপনাদের চায় না। আপনাদের থেকে মানুষ মুখ ফিরিয়ে নিয়েছে।

আরও পড়ুন: সিন্ডিকেট বলে কোনো সংস্থা নেই

আওয়ামী লীগের এই নেতা জানান, কোনও সন্ত্রাস, ষড়যন্ত্র বা মাসল পাওয়ারের উপর আওয়ামী লীগ ও প্রধানমন্ত্রী ভর করেন না। জনগণের শক্তিতে চলেন তিনি, জনগণই তার একমাত্র শক্তি। দেশের মানুষ বলে, শেখ হাসিনার বিকল্প শুধু শেখ হাসিনাই। শেখ হাসিনাকে দেশের জনগণ প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চায়।

ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমানের সভাপতিত্বে এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সভাপতিমণ্ডলীর সদস্য শাহজাহান খান, জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ, মোহাম্মদ এ আরাফাত, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মান্নান কচি প্রমুখ।

আরও পড়ুন: ভাগ্য পরিবর্তনে বিএনপির অবদান নেই

প্রসঙ্গত, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ৩য় টার্মিনাল উদ্বোধন উপলক্ষে এ সমাবেশের আয়োজন করা হয়। গত ৭ অক্টোবর (শনিবার) এ সমাবেশ হওয়ার কথা থাকলেও বৃষ্টির কারণে তারিখ পরিবর্তন করে আজকের দিন নির্ধারণ করা হয়েছে।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিখোঁজ শিশু: শৈশবের কালো ছায়া ও ভঙ্গুর সমাজব্যবস্থা

একটি শিশু নিখোঁজ হলে একটি পরিবার শুধু সন্তানকেই হার...

পাঁচ দশক পেরিয়েও অপ্রতিরোধ্য এফ-১৬

প্রথম আকাশে ওড়ার দীর্ঘ ৫০ বছরের বেশি সময় পার হলেও কিংবদন্তি যুদ্ধবিমান এফ-১৬...

তিনশ মানুষের ছোট্ট গ্রামে বৈশ্বিক টুর্নামেন্ট

উত্তর ফ্রান্সের লিট্রেস (Liettres) নামের একটি ছোট্ট গ্রাম। জনসংখ্যা মাত্র তিন...

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর ২০২৬ সালের তালিকায়...

মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে চট্টগ্রামে র‌্যালি ও সমাবেশ

চট্টগ্রামের পশ্চিম বাকলিয়ার সৈয়দ শাহ রোড এলাকাকে অপরাধমুক্ত ও নিরাপদ রাখার...

মানসিক স্বাস্থ্যকে উপেক্ষা করার কোনো সুযোগ নেই : প্রধানমন্ত্রী তারেক রহমান

আগামীকাল ১০ অক্টোবর বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে দেশের সব নাগরিক ও মান...

বড় জুটির পর ব্যাটিং ধস সামলে ৩০০ পার বাংলাদেশের

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের প্রথম দিনটি মিশ্র অনুভুতিতে প...

এক দিনেই ১৮ গোল জড়িয়েছে জালে, কিংস-ফর্টিসের বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগের আজকের দিনটি কেবলই গোলের রোমাঞ্চে ভরপুর ছিল। মাঠজুড়ে যেন...

মানবতার পক্ষে লড়ে নোবেল পেলেন নাভি পিল্লাই

আন্তর্জাতিক আইন প্রতিষ্ঠা, বিশ্বজুড়ে যুদ্ধাপরাধ, মানবতাবিরোধী অপরাধ এবং গণহত্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা