ছবি-সংগৃহীত
জাতীয়

নির্বাচনের তফসিল ঘোষণা নভেম্বরে

নিজস্ব প্রতিবেদক: নির্বাচন কমিশনার (ইসি) আনিছুর রহমান দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল নভেম্বরে ঘোষণা করা হবে বলে জানিয়েছেন।

আরও পড়ুন : কাওলায় আ’লীগের জনসভায় প্রধানমন্ত্রী

শনিবার (১৪ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে ইটিআই ভবনে জেলা প্রশাসকদের নির্বাচনী প্রশিক্ষণে তিনি এ কথা জানান।

প্রশিক্ষণে বিভিন্ন জেলার ডিসি, এসপি, বিভাগীয় কমিশনার, পুলিশের ডিআইজি ও নির্বাচনী কমিশনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা অংশ নিয়েছেন।

প্রশিক্ষণে কর্মকর্তাদের উদ্দেশে নির্বাচন কমিশনার আনিছুর রহমান জানান, আমরা নির্বাচনের উপযোগী পরিবেশ তৈরি করব। আমরা সব দলকে নির্বাচনে অংশগ্রহণ করতে একাধিকবার আহ্বান জানিয়েছি। রাজনৈতিক দলের ওপর নির্ভর করবে অংশগ্রহণমূলক, সুষ্ঠু এবং অবাধ নির্বাচন। আমাদের এ ক্ষেত্রে হস্তক্ষেপ করার কোনো সুযোগ নেই। সংবিধান অনুযায়ী নির্বাচন করার জন্য প্রস্তুতি নিয়েছি আমরা।

আরও পড়ুন : বিসিএসে ৭১৬১ নারী কর্মকর্তা নিয়োগ

প্রসঙ্গত, ২ ধাপে মাঠ প্রশাসনের মোট ২২৫ জন কর্মকর্তাকে প্রশিক্ষণ দেওয়া হবে। এক্ষেত্রে দুটি করে ৪ টি ব্যাচের দুদিনের আবাসিক প্রশিক্ষণ দেওয়া হবে। প্রতি ধাপে ৩২ জন ডিসি, ৩২ এসপি, ৪ জন করে বিভাগীয় কমিশনার ও মেট্রোপলিটন পুলিশ কমিশনার এবং আঞ্চলিক নির্বাচন কর্মকর্তারা অংশ নেবেন।

১৪-১৫ অক্টোবর প্রথম ধাপে ও ২৮-২৯ অক্টোবর দ্বিতীয় ধাপে প্রশিক্ষণ কর্মসূচি চলবে। প্রথম ধাপে মোট ১১৭ জন ও দ্বিতীয় ধাপে ১০৮ জন প্রশিক্ষণার্থী অংশ নেবেন।

সান নিউজ/এমএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

সরকারের গণভোটের কথায় নতুন সংকট সৃষ্টি হবে: গোলাম পরওয়ার

সংবিধান সংশোধনে পুনরায় গণভোটের কথা বলে বর্তমান সরক...

কিছু রাজনৈতিক দল অনাকাংখিত ঘটনাকে পূঁজি করে দেশে অরাজগতা সৃষ্টির পায়তারা করছে

কিছু রাজনৈতিক দল কিছু অনাকাংখিত ঘটনাকে পূঁজি করে দেশে অরাজগতা সৃষ্টির পায়তারা...

সেপ্টেম্বরে রেমিট্যান্স এলো ২৭৪ কোটি ডলার

প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স বা প্রবাসী আয়ে ইতিবা...

ফেনীতে নানা বাড়ির অতীত স্মৃতি স্মরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নানা বাড়ির জেলায় এসে অতীত স্মৃতি স্মরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা