ছবি: সংগৃহীত
জাতীয়

আজ মহালয়া

নিজস্ব প্রতিবেদক: আজ হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসবের পূণ্যলগ্ন শুভ মহালয়া। মহালয়া দুর্গোৎসবের একটি গুরুত্বপূর্ণ অংশ। কারণ এ দিন থেকেই দেবীপক্ষের শুরু হয়। অর্থাৎ আজ থেকেই দুর্গা পূজার ক্ষণ গণনাও শুরু হলো।

আরও পড়ুন: কুড়িগ্রামের সাথে রেল যোগাযোগ বন্ধ

সৌর আশ্বিনের কৃষ্ণপক্ষের নাম মহালয়। মহালয় থেকে এসেছে মহালয়া কথাটি। এর অর্থ পরমাত্মা, বৃহৎ আলয়। দুর্গোৎসবের ৩ টি গুরুত্বপূর্ণ পর্বের একটি হচ্ছে মহালয়া। অন্য ২ টি- বোধন ও সন্ধিপূজা।

শনিবার (১৪ অক্টোবর) ভোরে চণ্ডীপাঠের মাধ্যমে দেবী দূর্গাকে মর্ত্যে আসার আমন্ত্রণ জানানো শুরু হয়েছে।

আরও পড়ুন: সপ্তাহব্যাপী বিনামূল্যে চক্ষু সেবাদান

হিন্দু ধর্মে বলা হয়, মহালয়ায় দেব-দেবীরা দুর্গা পূজার জন্য নিজেদের জাগ্রত করেন। এ দিন সূর্যোদয়ের সময় মন্দিরে চণ্ডীপাঠের মধ্য দিয়ে দেবীকে আবাহন করা হয়। এছাড়া গঙ্গা তীরে ভক্তরা তাদের মৃত আত্মীয়-পরিজন ও পূর্ব-পুরুষদের আত্মার সদগতি প্রার্থনা করেন।

আজ ভোর ৬ টায় রাজধানীর ঢাকেশ্বরী মন্দির মেলাঙ্গনে মহালয়া উপলক্ষে কেন্দ্রীয় পূজা মণ্ডপে চণ্ডীপাঠ করে দেবীকে আহ্বান জানানো হয়েছে। সেই সাথে মূল অনুষ্ঠান হিসেবে ঘট স্থাপন করে ফুল, তুলসী ও বেলপাতা দিয়ে পূজাও সম্পন্ন করা হয়।

আরও পড়ুন: বাংলাদেশ ভ্রমণে মার্কিন সতর্কতা জারি

এ দিন সকাল ৯ টায় মহালয়া উপলক্ষে ত্রিভঙ্গচরণ ব্রহ্মচারীর চণ্ডীপাঠের সাথে সমবেত কণ্ঠে ইয়াচণ্ডী অর্চনা ও সকাল ১১ টা পর্যন্ত বিশেষ পূজা হবে।

আগামী ২০ অক্টোবর ষষ্ঠী পূজার মধ্য দিয়ে ৫ দিনের দুর্গোৎসবের আনুষ্ঠানিক সূচনা ঘটবে। সনাতন পঞ্জিকা অনুযায়ী, দেবী দূর্গা এবার ঘোড়ায় চড়ে স্বর্গলোক থেকে মর্ত্যলোক আসবেন। দেবী বিদায়ও নেবেন ঘোড়ায় চড়ে, যার ফল হচ্ছে ফসল ও শস্যহানি।

আরও পড়ুন: মানসম্পন্ন পণ্য উৎপাদনের বিকল্প নেই

২৪ অক্টোবর বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে এ উৎসব শেষ হবে।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ জানায়, এ বছর সারা দেশে ৩২ হাজার ৪০৮ টি মণ্ডপে দুর্গা পূজা হবে। গত বছর ৩২ হাজার ১৬৮ টি মণ্ডপে পূজা হয়েছিল, অর্থাৎ এবার ২৪০ টি পূজা বেড়েছে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

আজীবন সম্মাননা পেলেন নূতন ও মুনমুন

টেলিভিশন, চলচ্চিত্র ও ওটিটিসহ সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদান ও সাফ...

দোসরদের ধরতে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য...

বোদায় ফুটবলের মাঠে লিজেন্ডসদের সঙ্গে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

পঞ্চগড়ের বোদা উপজেলার ফুটবলের ঐতিহ্য ও সোনালী অতীতকে স্মরণ করে স্থানীয় লিজেন্...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

সাইবার সুরক্ষা আইন নিয়ে সংশোধনের সুযোগ আছে

দেশের মানুষের সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি অনলাইনে অপতথ্য ছড়ানো ঠেকাতে মিডিয়...

স্বাস্থ্যসেবা কেন্দ্রেও ক্ষমতার গরমের আঁচ: জামায়াত আমির

রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে মধ্যরাতে ভাঙচুর ও লুটপাটের...

নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে ভ্যান, চালক নিহত

জামালপুরের দেওয়ানগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ভ্যান রাস্তার পাশের পুকুরে পড়ে স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা