সংগৃহীত
সারাদেশ

পূজা মণ্ডপ সিসি ক্যামেরার আওতায় আনতে হবে

কামরুল সিকদার, বোয়ালমারী প্রতিনিধি: হিন্দু সম্প্রদায়ের বৃহত্তর ধর্মীয় অনুষ্ঠান শারদীয় দুর্গা পূজা উদ্যাপন উপলক্ষে বোয়ালমারীতে মতবিনিময় করেছেন ফরিদপুরের পুলিশ সুপার মো. শাহজাহান (পিপিএম, সেবা)।

আরও পড়ুন: মোরেলগঞ্জে দেবীর আগমনে প্রস্তুত ৭৬ মন্দির

বৃহস্পতিবার ( ১২ অক্টোবর) বেলা ১১টায় বোয়ালমারী থানা চত্বরে অফিসার ইনচার্জ মুহাম্মদ আব্দুল ওহাব এর সভাপতিত্বে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলার ১০টি ইউনিয়ন ও পৌরসভার ৯টি ওয়ার্ডে অনুষ্ঠিত দুর্গাপূজা মণ্ডপের প্রতিনিধি, ইউপি চেয়ারম্যান, রাজনৈতিক ব্যক্তি, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সহকারী পুলিশ সুপার (মধুখালী সার্কেল) মো. মিজানুর রহমান, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক শাহজাহান মীরদাহ পিকুল, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার অধ্যাপক আব্দুর রশিদ, উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি শ্যামল সাহা, চতুল ইউপি চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম, সাবেক চেয়ারম্যান শরীফ সেলিমুজ্জামান লিটু, বণিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুস সালাম বাবু, উপজেলা ছাত্রলীগের সভাপতি সৈয়দ মোর্তুজা আলী তমাল প্রমুখ। মতবিনিময় সভাটি সঞ্চালনা করেন বোয়ালমারী থানার উপ-পুলিশ পরিদর্শক উত্তম কুমার।

মতবিনিময় সভায় প্রধান অতিথি পুলিশ সুপার মো. শাহজাহান বলেন, দুর্গা পূজায় আইন-শৃঙ্খলা রক্ষার্থে প্রতিটা মণ্ডপে আশপাশের সবাইকে নিয়ে সম্প্রতি কমিটি করতে হবে। প্রতি মণ্ডপে ১০ সদস্যের একটি নিজস্ব স্বেচ্ছাসেবক বাহিনী গঠন করবেন। তারা পুলিশের পাশাপাশি ২৪ ঘন্টা পূজা মণ্ডপ পাহারার দায়িত্ব পালন করবেন। দুষ্কৃতিকারীরা যেনো কোনো প্রকার অপরাধ সংগঠিত করতে না পারে সে ব্যাপারে সকলকে সজাগ থাকতে হবে। মাদক সেবন করে বিশৃঙ্খলা করার চেষ্টা করলে তাদেরকে আইনের আওতায় আনা হবে এবং তাদের ছাড়ানোর জন্য আপনারা কেউ থানায় তদবির করবেন না। এছাড়া পূজা মণ্ডপে নিজস্ব সিসি ক্যামেরা স্থাপন করতে হবে। সিসি ক্যামেরা না থাকার কারণে যদি কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে তার দায়-দায়িত্ব আপনাদের।

আরও পড়ুন: ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা কার্যক্রম

উল্লেখ্য, এ বছর বোয়ালমারীতে ১২৩টি পূজা মণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে প্রতিটা পূজা মণ্ডপে ৫শ কেজি করে চাউল বরাদ্দ দেয়া হয়েছে বলে উপজেলা প্রশাসন জানিয়েছেন।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

সৌদিকে সামরিক সহায়তার প্রস্তাব তুরস্কের

মক্কা চুক্তির আওতায় সৌদি আরবকে সামরিক সহায়তার প্রস্তাব দিয়েছে তুরস্ক। গত ৭ আগ...

রাষ্ট্রপতির সঙ্গে জুলাই শহীদ মুগ্ধর পরিবারের সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ মীর মা...

অপ্রতিরোধ্য বার্সেলোনাকে থামাবে কে?

লা লিগায় যেন থামছেই না বার্সেলোনা। মৌসুমের প্রথম সাত ম্যাচে সাত জয় তুলে নিয়েছ...

গণভোটের রায় পাশ কাটিয়ে সংবিধান সংশোধন নয়: গোলাম পরওয়ার

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, গণভোটে জনগণ যে...

ভারতকে হটিয়ে শিরোপা জিতল ইংল্যান্ড

শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ করে ভারতকে টপকে টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ের শীর্ষ স্...

পুকুরে ডুবে মাদ্রাসাছাত্রের মৃত্যু

চট্টগ্রামের বোয়ালখালীতে গোসল করতে গিয়ে পুকুরে ডুবে আয়াতুল ইসলাম সাইহান (১২) ন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা