জাতীয়

নির্বাচন নিয়ে প্রশ্ন করেনি মার্কিন প্রতিনিধিদল

নিজস্ব প্রতিবেদক : যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে নির্বাচন নিয়ে কোনো কথা হয়নি জানিয়ে আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. শাম্মী আহমেদ বলেছেন, নির্বাচন নিয়ে তারা কোনো প্রশ্ন করেনি, আমরাও কোনো উত্তর দেইনি।

আরও পড়ুন : তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা মরে গেছে

শুক্রবার (১৩ অক্টোবর) বিকেলে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে ইউএস ইনস্টিটিউট ফর পিস (ইউএসআইপি)’র প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক শেষে এ কথা জানান তিনি ।

শাম্মী আহমেদ বলেন, মার্কিন প্রতিনিধিদলের সঙ্গে বাংলাদেশের ফরেন পলিসি এবং বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। তারা বিভিন্ন দেশের সঙ্গে আমাদের সম্পর্ক ও আন্তর্জাতিক নানান ইস্যু নিয়ে আমাদের চিন্তা-ভাবনা জানতে চেয়েছে। তারা জানতে চেয়েছে ভারত ও চীনের সঙ্গে আমাদের সম্পর্ক কেমন, সাব-কন্টিনেন্টে যে দেশগুলো আছে তাদের সঙ্গে আমাদের সম্পর্ক কেমন এসব। আমরা আমাদের বিষয়গুলো তাদের জানিয়েছি। বাংলাদেশের যে পররাষ্ট্রনীতি, ‘সবার সঙ্গে বন্ধুত্ব, কারও সঙ্গে বৈরিতা নয়’, এটাই ফোকাস করা হয়েছে।

আরও পড়ুন : ডেঙ্গু কাড়ল ১৩ প্রাণ, হাসপাতালে ১৬৭৩

তিনি বলেন, তারা নিজেরাও স্বীকার করেছে, চীন একটি ইকোনমিক পাওয়ার। চীন আমাদের অর্থনৈতিক পার্টনার। তারা জানতে চাচ্ছে, ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক কেমন। আমরা জানিয়েছি, ভারত আমাদের পরীক্ষিত বন্ধু। আমাদের দুর্দিন ৭১ সালে ভারত যেভাবে আমাদের পাশে ছিল, সেটাকে আমরা সম্মানের চোখেই দেখি। একই সঙ্গে ইউরোপ, আমেরিকার সঙ্গে বাংলাদেশের সম্পর্ক নিয়ে আলোচনার বিষয় ছিল।

শাম্মী বলেন, ‘এ ছাড়া ভারতে হিন্দুত্ববাদের জাগরণ নিয়ে তারা একটা প্রশ্ন করেছে। আমরা উত্তর দিয়েছি, আমরা কারও অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করি না। ভারতে কী হচ্ছে বা চীন কী হচ্ছে, এটা তাদের দেশের জনগণের বিষয়। এগুলো আমাদের দেখার বিষয় না.’

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় চা শ্রমিকদের পূর্ণ উৎসব বোনাস না দেওয়ার অভিযোগ

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চা-শ্রমিকদের পূর্...

তেল সংকটে বাড়ছে বিশ্ব অর্থনীতির ঝুঁকি, সতর্ক করল আইএমএফ

জরুরি তেলের মজুত কমে আসা, সরকারি ঋণের বোঝা বৃদ্ধি...

রাজউকের সাবেক চেয়ারম্যানসহ ৮ জনকে ১৪ বছর করে কারাদণ্ড

রাজধানীর পূর্বাচল আবাসিক প্রকল্পে প্লট বরাদ্দে দুর...

পাকিস্তানে ৩৮.৩ শতাংশ মানুষই দারিদ্র্যের যাঁতাকলে পিষ্ট, বাংলাদেশে ১৪.৯ শতাংশ

বিশ্বজুড়ে মানুষের জীবনযাত্রার মান এবং বঞ্চনার সার্বিক চিত্র নিয়ে সম্প্রতি এক...

প্রবৃদ্ধির গতি মন্থর ও মূল্যস্ফীতির ধাক্কায় নতুন করে চাপে দেশের অর্থনীতি

বিশ্বব্যাংক এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) চলমান যৌথ বার্ষিক সভা উপল...

দেড় কোটি টাকার বাজেটে দুর্গাপূজার প্রস্তুতি তুঙ্গে

রাজধানীর ঐতিহাসিক ঢাকেশ্বরী জাতীয় মন্দির মেলাঙ্গনে শুরু হয়েছে সনাতন ধর্মাবল...

বাবুগঞ্জে দুর্গাপূজার প্রস্তুতি সম্পন্ন, উৎসবের অপেক্ষা

আর মাত্র দুদিন পরই শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের...

চায়ের দোকানী আসমা হত্যা রহস্য উন্মোচন, গ্রেফতার ২

একটি নাকফুল এবং একই থান কাপড় থেকে তৈরি দুই প্যান্ট...

১০ হাজার টন চিনি ক্রয়ের অনুমোদন দিল সরকার

দেশের বাজার চাহিদা মেটাতে আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ১০ হাজার মেট্...

সাজেকে নিরাপত্তা নিশ্চিত করা ও ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবী

সাজেকে পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত এবং ভ্র...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা