জাতীয়

সিন্ডিকেটে সম্পৃক্তদের ধরা কঠিন

নিজস্ব প্রতিবেদক : বাজার সিন্ডিকেট অদৃশ্য। যারা এর সঙ্গে সম্পৃক্ত তাদের ধরা কঠিন বলে মন্তব্য করেছেন পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান।

আরও পড়ুন : আ’লীগ কার্যালয়ে যাচ্ছে পর্যবেক্ষকরা

তিনি বলেন, বাজার বিশৃঙ্খল করতে একটি গোষ্ঠী সক্রিয়। তবে তাদের শাস্তি দিতে আইনের প্রয়োগ করাটা জরুরি।

শুক্রবার (১৩ অক্টোবর) সকালে ‘বাংলাদেশ মার্কেটিং ডে’ উপলক্ষ্যে আলোচনা অনুষ্ঠানের পর এসব কথা বলেন তিনি।

আরও পড়ুন : কোটি টাকার স্বর্ণসহ আটক ১

পরিকল্পনামন্ত্রী বলেন, উদীয়মান অর্থনীতিতে এমন কিছু ব্যত্যয় হয়। যেসব উদ্যোক্তা পণ্য উৎপাদন ও বাজারজাত করছে, তারা ততটা অভিজ্ঞ না।

তিনি বলেন, গেল মাসে মূল্যস্ফীতি কিছুটা কমেছে। চলতি মাসেও তা অব্যাহত থাকবে। কারণ বোরোর ফলন ভালো হয়েছে। আশা করা যায়, চালের দাম কমবে।

আরও পড়ুন : জলবায়ু সমস্যায় একযোগে কাজ করার আহ্বান

এ আলোচনায় বলা হয়, বাংলাদেশের টেকসই উন্নয়নে পণ্য বাজারজাতকরণে মার্কেটিংয়ের বিকল্প নেই। সময়ের সঙ্গে পরিবর্তন ঘটছে বিপণন কৌশলের। তাই বাজারের সঙ্গে খাপ খাওয়ানোর জন্য কর্মীদের প্রশিক্ষিত করে গড়ে তোলা জরুরি।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা