ডলার কারসাজি: ৬ এমডিকে শোকজ
বাণিজ্য

ডলার কারসাজি: ৬ এমডিকে শোকজ

সান নিউজ ডেস্ক: ডলার সংরক্ষণ করে দর বৃদ্ধির ‘প্রমাণ পাওয়ায়’ ছয়টি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালককে (এমডি) কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। ব্যাংকগুলো হলো ডাচ-বাংলা, সাউথইস্ট, প্রাইম, সিটি, ব্র্যাক ও স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক।

আরও পড়ুন: কষ্ট সাময়িক, দুর্দিন চলে যাবে

বৃহস্পতিবার (১৮ অগাস্ট) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক মো. সিরাজুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, ওই ছয় ব্যাংকে বুধবারই তারা নোটিশ পাঠিয়েছেন। ডলারে অতিরিক্ত মুনাফা করার সঙ্গে কোন কোন ব্যক্তি জড়িত- তা প্রাথমিকভাবে ব্যাংকই বের করবে। এজন্য ব্যাংকগুলোর এমডির কাছে এ বিষয়ে কৈফিয়ত চাওয়া হয়েছে।

আরও পড়ুন: রাশিয়ায় সেনা পাঠাচ্ছে চীন

এর আগে চলতি মাসের প্রথম সপ্তাহে ওই ৬ ব্যাংকের ট্রেজারি প্রধানকে অপসারণের নির্দেশ দিয়ে চিঠি পাঠায় কেন্দ্রীয় ব্যাংক।

প্রসঙ্গত, গত ৮ আগস্ট ডলার কারসাজিতে জড়িত থাকায় পাঁচটি দেশি ও একটি বিদেশি ব্যাংকের ট্রেজারি বিভাগের কর্মকর্তাদের অপসারণের নির্দেশ দেয় বাংলাদেশ ব্যাংক।

আরও পড়ুন: বাসের ধাক্কায় নিহত ২

সম্প্রতি ডলারের বাজারে অস্থিরতা তৈরি হওয়ায় সংশ্লিষ্ট ব্যাংকগুলো পরিদর্শন করে বাংলাদেশ ব্যাংক। ডলার কেনাবেচার তথ্য পর্যালোচনা করে তাদের বিরুদ্ধে কারসাজির মাধ্যমে দর বৃদ্ধির প্রমাণ পায় কেন্দ্রীয় ব্যাংক। ছয়টি ব্যাংকের কোনো কোনোটি ডলার কেনাবেচা করে গত মে মাসে আগের বছরের একই সময়ের তুলনায় ৪০০ শতাংশ পর্যন্ত মুনাফা করেছে বলে প্রমাণ মেলে। এর মাধ্যমে ডলার বাজারকে আরও অস্থিতিশীল করে তোলা হয় বলে বাংলাদেশ ব্যাংকের পরিদর্শন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা