ছবি-সংগৃহীত
সারাদেশ

জমি নিয়ে সংঘর্ষে নিহত ১

জেলা প্রতিনিধি : জামালপুর বকশীগঞ্জ উপজেলায় জমি নিয়ে সংঘর্ষের জেরে ১ জন নিহত ও ৫ জন আহত হয়েছেন।

আরও পড়ুন: মুক্তিপণ না পেয়ে শিশুকে হত্যা

মঙ্গলবার (৩ অক্টোবর) সকাল সাড়ে ৮ টার দিকে উপজেলার দক্ষিণপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত শামীম (২৮) ঐ এলাকার শফিকুল আলীর ছেলে। আহতদের পরিচয় এখনো জানা যায়নি।

পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার কুশালনগর দক্ষিণপাড়া এলাকার নিহত শামীম ও তার বড় চাচা সাইফুল ইসলামের সাথে জমি নিয়ে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলছিল। এ নিয়ে গতকাল সন্ধ্যায় তাদের ২ পক্ষের মধ্যে কথা কাটাকাটি শুরু হলে স্থানীয় লোকজন ২ পক্ষকে বাড়ি পাঠিয়ে দেন।

আরও পড়ুন: কাভার্ড ভ্যানের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু

সোমবার সকালে ২ পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। তাতে শামীম মারাত্মকভাবে আহত হন। হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়। এ ঘটনায় আরও ৫ জন আহত হয়েছেন।

নিলক্ষিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য মো. আব্দুল মালেক জানায়, শামীম ও সাইফুলে মাঝে জমি নিয়ে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলছিল।‌ তারা আপন চাচা-ভাতিজা। কিছুদিন আগে এক পক্ষ খেতে বেগুন লাগিয়েছিল।

এ নিয়ে সোমবার সন্ধ্যায় তাদের মধ্যে ঝামেলা দেখে আশপাশের মানুষ মিটমাট করিয়ে দেয়। আজ সকাল সাড়ে ৮ টার দিকে শুনি ২ পক্ষ দা নিয়ে কোপাকুপি শুরু করেছে। শামীমকে অ্যাম্বুলেন্স করে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মারা গেছে। এখনো মরদেহ বাড়িতে নিয়ে আসেনি।

সান নিউজ/এমএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা