ছবি-সংগৃহীত
সারাদেশ

মুক্তিপণ না পেয়ে শিশুকে হত্যা

জেলা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় ফাতেহা আক্তার (৭) নামের এক শিশুকে হত্যা করা হয়েছে।

আরও পড়ুন : বাগেরহাটে স্কুলছাত্রের মরদেহ উদ্ধার

সোমবার (২ অক্টোবর) রাত সাড়ে ৯ টার দিকে শুঁটকিকান্দি গ্রামের ডোবা থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।

নিহত ফাতেহা ঐ গ্রামের প্রবাস ফেরত বাছেদ মিয়ার মেয়ে।

এ ঘটনায় নিহত ফাতেহার ফুপাতো ভাই দরিয়াদৌলত গ্রামের রাজ্জাক মিয়ার ছেলে নাজিম (১৯) ও শুঁটকিকান্দি গ্রামের মমিন মিয়ার ছেলে আলাউদ্দিনকে (২১) আটক করেছে পুলিশ।

আরও পড়ুন : ট্রেনে কাটা পড়ে কলেজছাত্রের মৃত্যু

বাঞ্ছারামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরে আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, ৩০ আগস্ট বাড়ি থেকে নিখোঁজ হয় শিশুটি। পরে পরিবারের সদস্যরা সব জায়গায় খোঁজ করেও তার সন্ধান পায়নি। এরই মধ্যে ফোন করে ৪ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন অপহরণকারীরা। তবে শিশুটির পরিবার মুক্তিপণ দেয়নি। বিষয়টি জানালে পুলিশ তদন্ত শুরু করে।

তিনি আরও বলেন, সোমবার সন্ধ্যায় প্রযুক্তির সহায়তায় পুলিশ ২ জনকে আটক করে। তাদের জিজ্ঞাসাবাদের পর শিশুটিকে হত্যার পর ডোবার পানিতে লুকিয়ে রাখার কথা স্বীকার করেন। পরে রাত সাড়ে ৯ টার দিকে তাদের দেখানো ডোবা থেকে শিশু ফাতেহার মরদেহ উদ্ধার করে পুলিশ।

আরও পড়ুন : গাছের সঙ্গে অটোর ধাক্কা, নিহত ১

পুলিশের এ কর্মকর্তা জানান, শিশুটির পরিবারের পক্ষ থেকে হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

সান নিউজ/এমএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

প্রবাসীদের পারফরম্যান্স ও ডুলির ট্যাকটিক্যাল বাজি

একচিলতে রোদ্দুর দেখে যেমন ঋতু বদলের হিসাব মেলানো যায় না, তেমনি আন্তর্জাতিক ফু...

এপিএলে অনিশ্চিত পাকিস্তানি ক্রিকেটাররা

রাজনৈতিক উত্তেজনার আঁচ এবার সরাসরি গিয়ে পড়ল ক্রিকেটের পিচে। আফগানিস্তান প্রিম...

এমপি নজরুলের জামিনে আপত্তি নেই: আদালতকে আত্মহত্যাকারী মরিয়মের পরিবার

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের বি...

ডি থ্রির কোচ চূড়ান্ত

দেশের ঘরোয়া ক্রিকেটাঙ্গনে নতুন এক রোমাঞ্চকর অধ্যায়ের সূচনা হতে চলেছে। ঘরোয়...

বিনিয়োগ-রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের আরও সহযোগিতা কামনা রাষ্ট্রপতির

বাংলাদেশে বিনিয়োগ বৃদ্ধি এবং রোহিঙ্গাদের নিরাপদ, ম...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা