ছবি: সংগৃহীত
সারাদেশ

পটুয়াখালীতে শিশু অধিকার সপ্তাহ উদ্বোধন 

নিনা আফরিন,পটুয়াখালী: ‘শিশুর প্রতি বিনিয়োগ করি, উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়ি’ স্লোগান নিয়ে পটুয়াখালীতে উদ্বোধন হলো বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ-২০২৩।

আরও পড়ুন: শার্শায় গরুর রোগের প্রাদুর্ভাব, আতঙ্কে খামারিরা

সোমবার (২ অক্টোবর) সকালে বেলুন ফেস্টুন উড়িয়ে সপ্তাহব্যাপী এ অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা প্রশাসক নূর কুতুবুল আলম।

জেলা শিশু বিষয়ক কর্মকর্তা আবদুল্লাহ আল জব্বারের সভাপতিত্বে ও পূর্ণতা বিনতে মুজাহিদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক তারেক হাওলাদার, শিশু সংগঠক ও সাংস্কৃতিক ব্যাক্তিত্ব বীর মুক্তিযোদ্ধা মানস কান্তি দত্ত, পৌরসভার প্যানেল মেয়র দেলোয়ার হোসেন আকন, জেলা কালচারাল অফিসার কাজী কামরুজ্জামান ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম প্রিন্স।

অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি বেলুন ও ফেষ্টুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন। পরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি র‍্যালী বের করা হয়।

আরও পড়ুন: বেনাপোল বন্দরে আমদানি-রফতানি বন্ধ

পরে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা বলেন, আজকের যারা শিশু তাদের হাতে রয়েছে আগামীর বাংলাদেশ। এ বাংলাদেশ নিরাপদ ,সমৃদ্ধশালী, আধুনিক ও স্মার্ট করতে হলে শিশুদের মুক্তিযুদ্ধের চেতনায় সৃজনশীল হিসেবে গড়ে তুলতে হবে।

সৃজনশীল শিশুরাই আগামীর স্মার্ট বাংলাদেশ গড়ার যোগ্য নাগরিক হবেন বলে আশাবাদ করেন বক্তারা। পরে জেলা শিশু একাডেমির শিক্ষার্থীরা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা