ছবি: সংগৃহীত
বাণিজ্য

বেনাপোল বন্দরে আমদানি-রফতানি বন্ধ

বেনাপোল প্রতিনিধি: ভারতে মহাত্মা গান্ধীর ১৫৪ তম জন্মবার্ষিকী উপলক্ষে ছুটি থাকায় আজ বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে দুদেশের মধ্যে আমদানি-রফতানি বন্ধ রয়েছে। তবে বেনাপোল চেকপোস্ট দিয়ে যাত্রী পারাপার স্বাভাবিক আছে।

আরও পড়ুন: ভারত থেকে ২০১ টন পেঁয়াজ আমদানি

সোমবার (২ অক্টোবর) আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ থাকায় দুদেশের বন্দর এলাকায় আটকা পড়ে আছে শত শত পণ্য বোঝাই ট্রাক। যার অধিকাংশই বাংলাদেশের শতভাগ রফতানিমুখী গার্মেন্টস শিল্পের কাঁচামাল।

ভারতের পেট্রাপোল সিএন্ডএফ স্টাফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্ত্তিক চক্রবর্তী জানান, ভারতের অহিংস আন্দোলনের প্রবর্তক ও শান্তিকামী নেতা মহাত্মা গান্ধীর ১৫৪ তম জন্মবার্ষিকী উপলক্ষে সরকারি ছুটি থাকায় বাংলাদেশ ভারতের মধ্যে আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ রয়েছে।

আরও পড়ুন: জলদস্যুর গুলিতে আহত জেলের মৃত্যু

মঙ্গলবার (৩ অক্টোবর) সকাল থেকে পুনরায় স্বাভাবিক গতিতে চলবে আমদানি-রফতানি বাণিজ্য।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান বিশ্বাস জানান, বেনাপোল বন্দর দিয়ে আমদানি-রফতানি বন্ধ থাকলেও পাসপোর্টযাত্রীরা স্বাভাবিক নিয়মে যাতায়াত করছেন।

বেনাপোল স্থলবন্দরের ভারপ্রাপ্ত পরিচালক আব্দুল জলিল জানান, মহাত্মা গান্ধীর জন্মবার্ষিকী উপলক্ষে ভারতে সরকারি ছুটি থাকায় বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে আজ সকাল থেকে আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ রয়েছে। আগামীকাল সকাল থেকে আবার স্বাভাবিকভাবেই আমদানি-রফতানি বাণিজ্য শুরু হবে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে আবিদ শেখ...

‎শিশু ধর্ষণ: পাঁচ বছর পর আদালতের রায়ে যুবকের মৃত্যুদণ্ড

ফরিদপুরের আলফাডাঙ্গায় স্কুলে যাওয়ার পথে আট বছরের...

বিএনপির সাবেক ৫ বারের এমপি আব্দুল হাই আর নেই

বর্ষীয়ান রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা, সাবেক উপমন্...

হামজার লাল কার্ড নিয়ে ফুঁসছেন শেফিল্ড কোচ

ফ্র্যাটন পার্কের রোমাঞ্চকর লড়াইয়ে পোর্টসমাউথের মাঠে ৩-২ গোলে হেরেছে শেফিল্ড ই...

পাকিস্তানের পেশোয়ারে ছাদ ধসে প্রাণ গেল ২৯ জনের

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের রাজধানী পেশোয়ারে এক মর্মান্তিক দুর্ঘ...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

প্রশ্নপত্র ফাঁস চক্রের মূল হোতাসহ ৭ সরকারি-বেসরকারি কর্মচারি গ্রেপ্তার

সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের বহুল আলোচিত ঘটনা...

দিল্লিতে ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে আটক

ভারতের নির্বাচন কমিশনে ভোটার তালিকা সংশোধনে অনিয়মের অভিযোগ তুলে পদত্যাগের দা...

বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারত্ব চুক্তির পথে বাংলাদেশ : অর্থমন্ত্রী

বিশ্বব্যাংকের সঙ্গে একটি নতুন কান্ট্রি পার্টনারশিপ বা অংশীদারত্ব চুক্তি স্বাক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা