ছবি: সংগৃহীত
সারাদেশ

গাজীপুরে টেক্সটাইল গোডাউনে আগুন

জেলা প্রতিনিধি: গাজীপুরে ইউনি ম্যাক্স টেক্সটাইলের টিনশেড গোডাউন ও পাশের টিনশেড বাসায় অগ্নিকাণ্ড ঘটেছে।

আরও পড়ুন: রাজবাড়ী-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ

সোমবার (২ অক্টোবর) ভোরে গাছা এলাকার কলম্বিয়া রোডে এ দুর্ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের ওয়্যারহাউজ ইন্সপেক্টর (মিডিয়া সেল) মো. আনোয়ারুল ইসলাম বলেন, সোমবার ভোর ৩ টা ২৯ মিনিটে গাজীপুরের ইউনি ম্যাক্স টেক্সটাইলের টিনশেড গোডাউন ও পাশের টিনশেড বাসায় অগ্নিকাণ্ডের খবর পায় ফায়ার সার্ভিস।

আরও পড়ুন: ঢাকার বায়ু মানের অবনতি

পরে ৩ টা ৪৫ মিনিটে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। এ আগুন নিয়ন্ত্রেণে গাজীপুর ও টঙ্গী ফায়ার স্টেশনের ৬ টি ইউনিট কাজ করে।

তিনি আরও জানান, ভোর ৪ টা ৫৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে এবং ৬ টা ৪০ মিনিটে আগুন সম্পূর্ণ নির্বাপণ করা হয়। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তের পর জানা যাবে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাবি পপুলেশন সায়েন্সেস বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্সেস বিভাগ অ্যালাম...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

১০০ কেজি ওজনেই অভিনেত্রী হওয়ার সিদ্ধান্ত সারা আলি খানের

ছোটবেলা থেকেই অভিনেত্রী হওয়ার স্বপ্ন দেখতেন বলিউড তারকা সারা আলি...

জিম্বাবুয়ের বিপক্ষে আত্মবিশ্বাসী টাইগার অধিনায়ক লিটন

গত কিছুদিন ধরে ওয়ানডে ফরম্যাটে নিজেদের চিরচেনা ছন্দে নেই বাংলাদেশ ক্রিকেট দল...

সেনাবাহিনীর সুনাম নষ্টের অপচেষ্টা হয়েছে: প্রধানমন্ত্রী

বিভিন্ন সময়ে সেনাবাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা হয়েছে বলে মন্তব্য কর...

অপুর রোমান্টিক ফটোশুট ভাইরাল, মুখ খুললেন অভিনেত্রী

দীর্ঘ ১৮ বছর পর আবারও একসঙ্গে আলোচনায় এসেছেন ঢালিউড অভিনেত্রী অপু বিশ্বাস ও অ...

১৬ বছর আগের ঘটনায় ফাঁসলেন রাখি সাওয়ান্ত

বলিউড অভিনেত্রী রাখি সাওয়ান্তের বিরুদ্ধে ২০১০ সালের একটি পুরোনো মামলায় জামিন...

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

ঢাবিতে ১৬০ দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীকে সাদা ছড়ি ও আর্থিক সহায়তা প্রদান

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ও...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা