সারাদেশ

বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : মাত্র ৫ হাজার টাকার জন্য চাঁপাইনবাবগঞ্জে বড় ভাইয়ের হাতে খুন হয়েছে ছোট ভাই। বড় ভাই ছোট ভাইয়ের কাছ থেকে ১ লাখ টাকা ধার নেয়। ধারের টাকা শোধ করার সময় ৫ হাজার কম দিয়ে ৯৫ হাজার টাকা দেয়া নিয়ে বাকবিতন্ডার এক পর্যায়ে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

আরও পড়ুন : স্পিডবোট ডুবে নিহত ১, উদ্ধার ২৩

বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) রাত ৭টার দিকে সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের শ্রীরামপুর এলাকায় এ ঘটনাটি ঘটে। নিহত সাদিকুল ইসলাম (৩২) শ্রীরামপুর গ্রামের আফসার আলী ওরফে পাঠানের ছেলে। এ ঘটনায় বড় ভাই অভিযুক্ত শফিকুল ইসলামকে আটক করেছে সদর মডেল থানা পুলিশ।

স্থানীয় বাসিন্দা, নিহতের পরিবার, জনপ্রতিনিধি ও পুলিশ সূত্রে জানা যায়, এক লাখ টাকা ধার নিয়ে ৫ হাজার টাকা কম দেয় বড় ভাই শফিকুল ইসলাম। ছোট ভাই সাদিকুল ৫ হাজার টাকা কম নিতে অস্বীকৃতি জানালে দুই ভাইয়ের মধ্যে বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে ধরালো অস্ত্র দিয়ে পা ও পেটে আঘাত করে বড় ভাই শফিকুল ইসলাম। স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথেই তার মৃত্যু হয়।

আরও পড়ুন : মাটির ঘর ধসে ভাই-বোনের মৃত্যু

বালিয়াডাঙ্গা ইউনিয়ন পরিষদের ওয়ার্ড সদস্য শফিকুল ইসলাম জানান, দীর্ঘদিন ধরেই ছোট ভাইয়ের সঙ্গে বড় ভাইয়ের বনিবনা হচ্ছিল না। এর চরম পর্যায়ে আজ সন্ধ্যার পর বড় ভাই শফিকুল তার নিজ ছোট ভাইকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করলে মাটিতে লুটিয়ে পড়ে সাদিকুল ইসলাম।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, শফিকুল ইসলাম পারিবারিক কলহের জের ধরে তার ছোট ভাই সাদিকুলের পা ও পেটে ছুরিকাঘাত করে। পরে স্থানীয় বাসিন্দা ও তার পরিবারের লোকজন ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সাদিকুলকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন : বাস-ইজিবাইক সংঘর্ষে নিহত ২

তিনি আরও জানান, মরদেহটি উদ্ধার করে জেলা হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। অভিযুক্তকে আটক করা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

সংকটে বনাঞ্চল সতর্কবার্তা জাতিসংঘের

খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা এবং জলবায়ু পরিবর্তন মোকাবেলায় অপরিহার্য বনভূমি প...

ভুয়া ডিবি পুলিশ পরিচয়ে চাঁদাবাজি, গ্রেপ্তার ২

নওগাঁয় নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে স্থানীয়দের ভয়ভীতি দেখিয়ে চাঁদা দাবির অভি...

ইতালিতে বোরকা নিষিদ্ধ ঘোষণা

ইতালির স্কুলগুলোতে মুখ ঢাকা বোরকা ও নেকাব নিষিদ্ধ করার সরকারি সিদ্ধান্তের তীব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা