সারাদেশ

ভোলায় প্রধানমন্ত্রীর ৭৭তম জন্মদিন পালিত

ভোলা প্রতিনিধি : নানা আয়োজনের মধ্যে দিয়ে ভোলায় প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ৭৭ তম জন্মদিন পালিত হয়েছে। অনুষ্ঠানের মধ্যে ছিল আলোচনা সভা, দোয়া মিলাদ মাহফিল ও দুস্থদের মাঝে খাবার বিতরণ।

আরও পড়ুন : দেশের ভাবমূর্তি জোরদারে কাজ করুন

শুক্রবার সকালে ভোলার বাংলা স্কুল মোড়ে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে এই কর্মসূচী পালন করা হয়। ভোলা জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুল কাদের মজনু মোল্লার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন- ভোলা জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মইনুল হোসেন বিপ্লব, ঢাকা মহনাগর উত্তর এর সিনিয়র সহ-সভাপতি মাহাবুবুর রহমান হিরন, ভোলা জেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারন সম্পাদক মোহাম্মদ ইউনুছ, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম সহ আরো অনেকেই বক্তব্য রাখেন।

অনুষ্ঠানের সঞ্চালনা করেন জেলা আওয়ামী লীগের কার্যনিবাহী কমিটির সদস্য মো: আজিজুল ইসলাম। এসময় বাংলাদেশ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠন এর নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। পরে জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে বিভিন্ন স্থানে এতিমখানা ও দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়।

আরও পড়ুন : পাকিস্তানে বোমা হামলায় ৫২ প্রাণহানি

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শেখ ফজিলাতুন্নেসা মুজিবের প্রথম সন্তান শেখ হাসিনা ১৯৪৭ সালের গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহন করেন। আলোচনা সভায় বক্তরা বলেন, স্মার্ট বাংলাদেশ পেতে হলে শেখ হাসিনা সরকারের বিকল্প নেই। তাই স্মার্ট বাংলাদেশ পেতে হলে আবারো প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতায় নিয়ে আসতে হবে।

বক্তারা আরও বলেন, ২০৪১ সালের মধ্যে আমরা স্মার্ট বাংলাদেশ পেতে যাচ্ছি। যার জন্য আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন। এই স্মার্ট বাংলাদেশের স্বপ্ন যাতে বাস্তবায়ন হতে পারে সেজন্য আমাদের স্মার্ট বাংলাদেশের সৈনিক হিসেবে কাজ করতে হবে। আজকে কি পরিমাণ উন্নয়ন করেছে এই আওয়ামী লীগ সরকার যা বলার মতো নয়। প্রতিটি স্থানে এই সরকারের উন্নয়নের ছোঁয়া আছে। তাই এই ধারা অব্যাহত রাখতে হলে আবারো সামনের নির্বাচনে নৌকায় ভোট দিয়ে শেখ হাসিনাকে ক্ষমতায় নিয়ে আসতে হবে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ঢাবি পপুলেশন সায়েন্সেস বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্সেস বিভাগ অ্যালাম...

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

ঢাবিতে ১৬০ দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীকে সাদা ছড়ি ও আর্থিক সহায়তা প্রদান

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ও...

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবায় ঢাবি অপরাজিত চ্যাম্পিয়ন

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবা প্রতিযোগিতায় ঢাকা বিশ্ববিদ...

লিটন ও মিরাজের অনুপস্থিতিতে জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

আবুধাবিতে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচেই মাঠে নামার আগেই বড়...

যুক্তরাষ্ট্রকে ভারতে হস্তক্ষেপের আহবান মার্কিন আইনপ্রণেতার

ভারতের রাজধানী নয়াদিল্লিসহ দেশটির বিভিন্ন অঞ্চলে শিক্ষার্থীদের চলমান ‘ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা